1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বাকি ২০০ টাকা চাওয়ায় দোকানদারকে কুপিয়ে হত্যা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

বাকি ২০০ টাকা চাওয়ায় দোকানদারকে কুপিয়ে হত্যা

  • প্রকাশিত : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ২৩১ 0 বার সংবাদি দেখেছে
লালপুর (নাটোর) প্রতিনিধি // নাটোরের লালপুরে মুদি দোকানের পাওনা ২০০ টাকা চাওয়াকে কেন্দ্র করে আব্দুস সালাম নামে এক দোকানদারকে কুপিয়ে হত্যা করেছে। এঘটনায় ওহিদুল নামের একজন গুরুতর আহত হয়েছেন।
সোমবার (১অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে চোষুডাঙ্গা পূর্বপাড়া গ্রামে  এ ঘটনা ঘটে।
লালপুর থানা ও স্থানীয় সুত্রে জানা গেছে  নিহত আবদুস সালাম (৪৫) চৌষুডাঙ্গা গ্রামের ইয়াজউদ্দিন শাহের ছেলে । ঘটনা সুত্রে জানা যায় একই গ্রামের আবদুল মজিদের ছেলে সাহেব আলী  (৩৫) দীর্ঘ দিন ধরে সালামের চা ও মুদি দোকানে বাকিতে বিভিন্ন মালামাল ক্রয় করতো এই টাকা চাওয়াকে কেন্দ্র করে মুদি দোকানদার ও সাহেবের মধ্যে সোমবার রাত ১০ টার দিকে কথা কাটাকাটি হয়। ওই সময় প্রতিদিনের ন্যায় সালাম দোকান বন্ধ করে দোকানেই ঘুমিয়ে পড়ে এমন সময় সুযোগ বুঝে মঙ্গলবার গভীর রাতে সাহেব দোকানে পেট্রোল ঢেলে আগুন ধরে দিলে বুঝতে পেরে সালাম দোকান ঘর হতে বাহিরে বের হলে ঘাতক সাহেব সালামকে তার ঘাড়ের ওপর ধারালো হাসুয়া দিয়ে কোপ দিলে ঘটনা স্থলে ওই  দোকানদারের মৃত্যু হয়। এ সময় এলাকাবাসী ঘটনা স্থলে দোকান ঘর টি আগুনে পুড়তে ও সালামের মৃতদেহ পড়ে থাকতে দেখে। বিষয় টি জানাজানি হলে রাত আনুমানিক ২টার দিকে পার্শ্ববর্তী এলাকার গোদুড়া গ্রামে ওই ঘাতককে ঘুরাঘুরি করতে দেখে ওই গ্রামের রহিম তালুকদারের ছেলে ওহিদুল তার নাম পরিচয় জানতে চাইলে তার কথায় অসংগতি হলে সাহেবকে ঝাপ্টে ধরতে গেলে তাকেও কুপিয়ে আহত করে পালানোর চেষ্টা করলে স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে খবর দিলে পুলিশ ঘাতক সাহেবকে আটক করে। এ বিষয়ে নিহতের চাচাতো ভাই শহিদুল ইসলাম বাদি হয়ে সাহেব আলীকে আসামি করে লালপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে নিহতের লাশ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews