1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বাকেরগঞ্জে মিথ্যা মামলার শিকার এক দম্পতি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন

বাকেরগঞ্জে মিথ্যা মামলার শিকার এক দম্পতি

  • প্রকাশিত :প্রকাশিত : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৪১ 0 বার সংবাদি দেখেছে
58

স্টাফ রিপোর্টার // গত ১৪/৫/২৫ তারিখ বাকেরগঞ্জের ৪ নং দুধল ইউনিয়নের কবিরাজ গ্রামে এক দম্পতির বিরুদ্ধে একটি সি আর ৩২১/২৫ প্রতারণার মামলা হয় । যাহার বাদী হন সেলিনা বেগম নামে এক মহিলা যিনি একই ইউনিয়নের সুন্দরকাঠী গ্রামের বাসিন্দা । তিনি মামলায় নালিশি আনেন যে তার ৪ লক্ষ টাকা আসামি তার ছেলেকে বিদেশ নেওয়ার জন্য তার কাছ থেকে নেয় এবং পরবর্তীতে বিদেশ না নিয়ে তার সাথে প্রতারণা করে অনেক তাল- বাহানা করে টাকা ফেরত দেয় না ।

কিন্তু আসামি মো হাবিব খলিফা ও তার স্ত্রী লাভলি বেগমের সাথে কথা বলে জানা যায় তারা এই বিষয়ে আদৌ কিছু জানে না এই ঘটনা পুরোপুরি মিথ্যা উদ্দেশ্য প্রণীতভাবে মামলা আনয়ন করা হয়েছে । আসামি হাবিব আরো বলেন আমি কস্মিনকালেও বিদেশ থাকেনি এবং আমার কোন আত্মীয়-স্বজন ও থাকে না আমার কোন ম্যানপাওয়ারের বিজনেস ও নাই তাহলে তো বিদেশে লোক নেওয়ার কোন প্রশ্নই ওঠে না । এমনকি এই প্রতারণা মামলা যে আনয়ন করা হয়েছে আমার বিরুদ্ধে তাহার কোন দালিলিক ডকুমেন্টও নাই আমি একজন বই ব্যবসায়ী এবং জাতীয় পুস্তক বোর্ডের সদস্য । আমাকে পুরো পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে তার কারণ হলো কোর্ট থেকে আসা লিগ্যাল নোটিশ আমি পাইনি আমার স্বাক্ষর জাল করে কোর্টে সাবমিট করা হয়েছে । ডাক অফিস থেকে এই প্রত্যয়ন পত্র আমি সংগ্রহ করছি যাতে স্পষ্ট উল্লেখ আছে প্রাপ্তি স্বীকার পত্রের সই আমার না এটা জল করা হয়েছে তাছাড়া চেয়ারম্যানের প্রত্যয়ন পত্র ও জাল তার কারণ ৫ই আগস্ট এর বিপ্লবের পর কোন চেয়ারম্যান কোন প্রত্যয়ন পত্র দিতে পারে না সরকারি রুল অনুযায়ী তাই এটা ও জাল বানিয়ে কোর্টে সাবমিট করছে ।

এছাড়া পুলিশ রিপোর্টে ১৬১ ধারায় সাক্ষীর জবানবন্দিতে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা অনেকেই আদৌ কিছু জানে না এ বিষয়ে এছাড়া তাদের কোন স্বাক্ষর ও নাই ওই জবানবন্দিতে । যোগাযোগীর মাধ্যমে এই রিপোর্ট আনা হয়েছে এটা একদম স্পষ্ট ।

অসৎ উদ্দেশ্য এবং মিথ্যা মামলায় আমাকে ফাঁসানোর জন্যই এটা করা হয়েছে অবিলম্বে আমি এই সেলিনা বেগমের বিচার চাই এবং এই মিথ্যা মামলা থেকে অব্যাহতি চাই তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
আর. এম মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Theme Customized By BreakingNews