1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বাগেরহাটের শরণখোলায় দেশের ডাক’র প্রতিনিধির ওপর সন্ত্রাসী হামলা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
সংবাদ শিরনাম :
স্কুল ভর্তিতে লটারি বাতিল করা হয়েছে ‘খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম’ মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন, ঈদে যুক্ত হলো রেলবহরে নতুন পরিচয়ে সাংবাদিক বেলাল নারী কর্মীকে ঘিরে মেহেন্দিগঞ্জ পরিবার পরিকল্পনা কার্যালয়ে প্রশাসনিক বিতর্ক যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী শিক্ষাবর্ষে ভর্তি পদ্ধতি নতুনভাবে নির্ধারণ করা হবে: শিক্ষামন্ত্রী

বাগেরহাটের শরণখোলায় দেশের ডাক’র প্রতিনিধির ওপর সন্ত্রাসী হামলা

  • প্রকাশিত :প্রকাশিত : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ১০১ 0 বার সংবাদি দেখেছে
38

এস.এম.  সাইফুল ইসলাম কবির, বাগেরহাট // বাগেরহাটের শরণখোলায় সন্ত্রাসীদের হামলায় সাংবাদিক নাজমুল ইসলাম শেখ  গুরুতর আহত  হয়েছেন। তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নাজমুল ঢাকা থেকে প্রকাশিত দৈনিক দেশের ডাক পত্রিকার শরণখোলা প্রতিনিধি হিসেবে দায়ীত্ব পালন করছেন।

আহত সাংবাদিক নাজমুল শেখ জানান,  পেশাগত দায়ীত্ব পালন করে  সোমবার সন্ধ্যায় তাফালবাড়ি বাজার থেকে  বাড়ি ফিরছিলেন।  এসময় উপজেলার চালিতাবুনিয়া গ্রামের আজীজ পিয়নের ছেলে আলাউদ্দীনের নেতৃত্বে ৪/৫ জন সন্ত্রাসী তার উপড় হামলা চালায়।

গুরুতর আহত অবস্থায় তাকে স্বজনরা শরণখোলা হাসপাতালে ভর্তি করেন।  পূর্ব শত্রুতার জ্বের ধরে  হামলা করা হয়েছে বলে ধারণা করেন তিনি।

শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক পল্লব বিশ্বাস জানান, আহত সাংবাদিকের ডান হাতে,কানে ও  বাম পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews