1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বাগেরহাটে চিহ্নিত অপরাধী ডাকাত গ্রেফতারের দাবীতে মানববন্ধন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
সংবাদ শিরনাম :

বাগেরহাটে চিহ্নিত অপরাধী ডাকাত গ্রেফতারের দাবীতে মানববন্ধন

  • প্রকাশিত :প্রকাশিত : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ৮২ 0 বার সংবাদি দেখেছে
21

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট // বাগেরহাটের মোরেলগঞ্জে এক চিহ্নিত অপরাধীকে গ্রেফতাদের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে তেতুলবাড়িয়া বাজার এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন ভূক্তভোগী শতাধিক পরিবারের সদস্যরা। তারা ভাষন্ডা গ্রামের সত্তার বয়াতীর ছেলে কবির বয়াতীকে দ্রæত গ্রেফতারের দাবি জানান। কবির বয়াতীর বিরুদ্ধে ডাকাতি, চুরি, মারপিট, ঘের দখল ও পুলিশের ওপর হামলাসহ বিভিন্ন অপরাধে মোরেলগঞ্জ থানায় ১৫টি মামলা রয়েছে।

মানববন্ধনে মো. জাকির হাওলাদার, কবির হোসেন মোল্লা ও মো. আলতায় সওদাগর বক্তৃতা করেন। বক্তারা অনতি বিলম্বে ডাকাত কবির বয়াতী, তার বোন মর্জিনা বেগম ও ভগ্নিপতি সাখাওয়াত হোসেনকে গ্রেফতারের দাবি জানান।

এ বিষয়ে থানার ওসি মো. রাকিবুল হাসান বলেন, কবির বয়াতীর নামে মোরেলগঞ্জ, বাগেরহাট থানায় কমপক্ষে ১৫টি মামলা রয়েছে। সে অনেকদিন জেল হাজতে ছিল। বর্তমানে পলাতক। তাকে গ্রেফতারের জন্য পুলিশ তৎপর রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
আর. এম মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Theme Customized By BreakingNews