1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বাগেরহাটে নিখোঁজের তিনদিন পর ভ্যান শ্রমিকের মরদেহ উদ্ধার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বাগেরহাটে নিখোঁজের তিনদিন পর ভ্যান শ্রমিকের মরদেহ উদ্ধার

  • প্রকাশিত : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ১৫১ 0 বার সংবাদি দেখেছে

এস. এম. সাইফুল ইসলাম কবির,বাগেরহাট // বাগেরহাটের মোরেলগঞ্জে নিখোঁজের ৩দিন পরে জাকির খান(৫০) নামে এক ভ্যান শ্রমিকের মরদেহ খালে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১০টার দিকে মোরেলগঞ্জ সদর বাজারের রূপালী ব্যংাকের ঘাটের কাছে বারইখালী খালে ভাসমান অবস্থায় মরদেহটি পাওয়া যায়। সে জিয়ানগর উপজেলার কলারোন গ্রামের নুর মোহাম্মদ খানের ছেলে। তার স্ত্রী ও ৩ কন্যা সন্তান রয়েছে। জাকির খানের স্ত্রী নাসিমা বেগম মরদেহ সনাক্ত করেছেন।

নাসিমা বেগম বলেন, তার স্বামী মানষিকভাবে সুস্থ্য ছিলোনা। দীর্ঘদিন ধরে তারা মোরেলগঞ্জ কেজিস্কুল রোড়ে মোল্লাবিাড়িতে বাসা ভাড়া করে থাকতেন। জাকির খান প্রায়ই তার স্ত্রীকে তাকে মারধর করতো। বাড়ি থেকে চলে যেতো। সর্বশেষ গত বুধবার সে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। কিভাবে তার মৃত্যু হয়েছে এ বিষয়ে স্ত্রী নাসিমা বেগম কিছু বলতে পারেনননি।

এ বিষয়ে থানার ওসি মো. মতলুবর রহমান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে খাল থেকে মরদেহটি তোলা হয়েছে। পরে তার স্ত্রী লাশের পরিচয় নিশ্চিত করেন। এখন আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews