1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বাগেরহাটে ফকিরহাটে গাছচাপা পড়ে শ্রমিকের মৃত্যু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটাবেজ তৈরির পরিকল্পনা করছে সরকার তজুমদ্দিনে নোটিশ গোপন করে খেয়াঘাট ইজারা: রাজস্ব হারাচ্ছে সরকার। চলাচলের রাস্তা দখল করে দেয়াল নির্মাণ,একাধিক মামলা চলমান ঢাকা-বরিশাল মহাসড়ক ছয় লেনে উন্নতী করণের দাবিতে মানববন্ধন মেহেন্দিগঞ্জে ৫০০ গ্রাম গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী রাজিব গ্রেপ্তার! তিন দেশ থেকে একদিনে এলো ৩৪ প্রবাসীর মরদেহ সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানিমন্ত্রী দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের কোনো সম্পর্ক নেই: অর্থমন্ত্রী ১২ কেজি এলপিজির দাম বেড়ে ১৯৪০ টাকা

বাগেরহাটে  ফকিরহাটে গাছচাপা পড়ে শ্রমিকের মৃত্যু

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ৮১ 0 বার সংবাদি দেখেছে

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট // বাগেরহাটের ফকিরহাটে গাছচাপা পড়ে আব্দুস সালাম (৪৫) নামে একজন কাঠ শ্রমিকের মূত্যু হয়েছে। উপজেলা টাউন-নওয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহত আব্দুস সালাম (৩৫) বাগেরহাট সদর উপজেলার চুলকাঠীর সোতপুর গ্রামের আব্দুল লতিফ শেখের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার বিকেলে ৪জন শ্রমিক মিলে পিলজংগ বলাই দোকান নামক স্থান থেকে ১টি গাছের বড় লক ভ্যানে করে টাউন নওয়াপাড়া মোড়ে নিয়ে আসেন। এসময় তারা ভ্যান থেকে গাছের লকটি নিচে নামাতে গিয়ে লকের নিচে চাপা পড়ে আব্দুস সালাম নামের কাঠ মিস্ত্রি। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে কাটাখালী হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে আসেন। পরে আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করেন। বিষয়টি নিশ্চিত করে ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews