1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বাগেরহাটে বিএনসিসির পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের মজলিসে শূরা অধিবেশন অনুষ্ঠিত দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালে ভ্যানচালককে কুপিয়ে হত্যা ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, এক দিনে হাসপাতালে ৭৯০ পাটগ্রামে জমি দখল করে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে বাড়িতে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ দস্যুমুক্ত সুন্দরবনে ফের দস্যু তৎপরতার শঙ্কা মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা—বাধা রেলপথ রামপালে ডেঙ্গুর বাড়তি সংক্রমণ নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা ছয়জন গ্রেপ্তার 

বাগেরহাটে বিএনসিসির পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ

  • প্রকাশিত : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ৬৬ 0 বার সংবাদি দেখেছে

এস. এম. সাইফুল ইসলাম কবির, সিনিয়র স্টাফ রিপোর্টার, বাগেরহাট // মশাবাহিত রোগ প্রতিরোধ ও পরিবেশ সুরক্ষায় বাগেরহাটে পরিচ্ছন্নতা অভিযান, মশক নিধন স্প্রে ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে বাগেরহাট সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজে ২২ বিএনসিসি ব্যাটালিয়ন, সুন্দরবন রেজিমেন্টের উদ্যোগে এসব কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

কলেজের অধ্যক্ষ প্রফেসর মিসেস পারভীন আক্তার কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় বিএনসিসির ক্যাপ্টেন আনোয়ার হোসেন মৃধা, কোম্পানি কমান্ডার মো. সাইফুর রহমান ফারুকী, ক্যাডেট আন্ডার অফিসার জান্নাতুন নাঈম, ক্যাডেট কর্পোরাল মো. ফাহিম ফয়সল, মিরাজ চাকলাদার, ক্যাডেট ল্যান্স কর্পোরাল মাদীন বিল্লাহ, সৈকত, জয়ন্ত, হাসনাই, জিহাদ, সাজিদ, সাকিব, হুমায়রা, যুথি, খাদিজা ও লুনাসহ বিএনসিসির ক্যাডেটরা উপস্থিত ছিলেন।

কর্মসূচির শুরুতে বিএনসিসি ক্যাডেট ও শিক্ষকরা একটি সচেতনতামূলক র‌্যালি বের করেন। পরে কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় মশার প্রজননস্থল চিহ্নিত করে ধ্বংস করা, জমে থাকা পানি অপসারণ এবং আবর্জনা পরিষ্কারের পাশাপাশি শিক্ষার্থী ও স্থানীয়দের সচেতন করা হয়।

মশাবাহিত রোগের বিস্তার ঠেকাতে কলেজের বিভিন্ন স্থান ও আশপাশের এলাকায় মশক নিধন স্প্রেও করা হয়। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলেজের পুকুরপাড়ে বৃক্ষরোপণ করা হয়।

বিএনসিসির কোম্পানি কমান্ডার মো. সাইফুর রহমান ফারুকী বলেন, মশাবাহিত রোগ প্রতিরোধে শুধু অভিযান পরিচালনা করলেই হবে না; প্রত্যেককে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। বিশেষ করে মশার প্রজননস্থল ধ্বংস এবং জমে থাকা পানি অপসারণে সবাইকে সচেতন হতে হবে।

তিনি আরও বলেন, পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। তাই শিক্ষার্থীদের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে বেশি বেশি গাছ লাগানোর উদ্যোগ নিতে হবে। পরিচ্ছন্ন পরিবেশ ও সবুজ ক্যাম্পাস গড়ে তুলতে বিএনসিসির এ ধরনের সামাজিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

কর্মসূচিতে অংশ নেওয়া ক্যাডেটরা বলেন, পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষার দায়িত্ব শুধু কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নয়; এটি সবার সম্মিলিত দায়িত্ব। নিজেদের ক্যাম্পাস থেকে শুরু করে পুরো সমাজকে পরিচ্ছন্ন, সবুজ ও রোগমুক্ত রাখতে তারা নিয়মিত জনসচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় আয়োজকরা বলেন, তরুণ প্রজন্মকে সামাজিক দায়িত্ববোধে উদ্বুদ্ধ করার পাশাপাশি মশাবাহিত রোগ প্রতিরোধ, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতন করাই এ কর্মসূচির মূল লক্ষ্য।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews