1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বাগেরহাটে বৃক্ষ রোপন কর্মসূচি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

বাগেরহাটে বৃক্ষ রোপন কর্মসূচি

  • প্রকাশিত : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩৮ 0 বার সংবাদি দেখেছে

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট // বাগেরহাটের মোরেলগঞ্জ পৌর বিএনপি’র সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর আল-আজাদ এর নেতৃত্বে বিভিন্ন জাতের গাছের চারা রোপন করা হয়।

রবিবার (৮ সেপ্টেম্বর) মোরেলগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও উন্মুক্ত প্রাঙ্গণে বিএনপি নেতা অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আল- আজাদের সহযোগিতায় এ বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন হয়।

এসময়ে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল আউয়াল, মোরেলগঞ্জ পৌর যুবদলের আহবায়ক মিজানুর রহমান পলাশ,পৌর যুবদলের সদস্য সচিব শহিদুল ইসলাম মিঠু, উপজেলা ছাত্রদলের আহবায়ক আবুসালেহ খান,পৌর ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান সজল,সিনিয়র যুগ্ম আহবায়ক মেহেদী হাসান রানা, মোরেলগঞ্জ ১৫নং সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এস কে শফিকুল ইসলাম,কলেজ ছাত্রনেতা আবদুল্লাহ আল মামুনসহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ।

এসময় অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আল আজাদ বলেন,একটি দেশের ২৫শতাংশ বনভূমি থাকা প্রয়োজন। কিন্তু বাংলাদেশে এর অর্ধেকটাও নাই। এরপর ফ্যাসিস্ট, স্বৈরাচার, ও বাকশালী সরকারের আমলে সব থেকে বেশী বৃক্ষ নিধোন হয়েছে। কারনে অকারনে তারা গাছ কেটে উজাড় করে ফেলেছে। অপরিকল্পিতভাবে গাছ কাটায় বাংলাদশের জলবায়ু পরিবর্তন হয়ে গেছে। কয়েক মাস যাবৎ যেভাবে গরম পড়ছে। তার মূল কারন হচ্ছে এই গাছ কাটা।

এছাড়াও মোরেলগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক আবু সালেহ খান বলেন, বাংলাদেশে বনের পরিমান দিনে দিনে কমে আসছে। বর্তমানে দেশের ১০ভাগ বনভূমিও নেই। এরপর অপরিকল্পিতভাবে গাছ কেটে বন উজার করছে। মোরেলগঞ্জও এর বাহিরে নয় উল্লেখ করে আবুসালেহ বলেন, তথাকথিত উন্নয়নের নামে মোরেলগঞ্জ গাছ কটে মরুভূমি করা হয়েছে। এতে পরিবেশ বিপর্যয় দেখা দিয়েছে।
অন্যদিকে মোরেলগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এস কে শফিকুল ইসলাম বলেন, এ আয়োজনের উদ্দেশ্য শুধু চারা রোপণ করার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এর মধ্য দিয়ে আমাদের তরুণ সমাজে তৈরী হবে গাছের প্রতি এক ধরনের মমতা যা তরুণ সমাজকে এ জাতীয় কাজে আরো উদ্বুদ্ধ করবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews