1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বাগেরহাটে মোল্লাহাটে ‘অপহৃত তিন শ্রীলঙ্কান নাগরিকউদ্ধার, আটক ৪ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন

বাগেরহাটে মোল্লাহাটে ‘অপহৃত তিন শ্রীলঙ্কান নাগরিকউদ্ধার, আটক ৪

  • প্রকাশিত :প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ৯১ 0 বার সংবাদি দেখেছে
34
এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট // বাগেরহাটের মোল্লাহাটে অভিযান চালিয়ে ‘অপহৃত’ তিন শ্রীলঙ্কান নাগরিককে উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কোদালিয়া এলাকার কাজী এমদাদ হোসেনের বাড়ি থেকে তাঁদের উদ্ধার করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে আটক করা হয়েছে।

উদ্ধারকৃত শ্রীলঙ্কার নাগরিকরা হলেন, মালাভি প্যাট্রিনা,প্যাট্রিনা,থুপ্পি মুদিইয়ানসেল্যাগ নীল।

আটককৃতরা হলেন মোল্লাহাট থানার দক্ষিণ আমবাড়ি  সবুর শেখ এর ছেলে মেয়ে শহিদুল শেখ(২৪),একই এলাকার সেরাত কাজীর ছেলে কাজী এমদাদ হোসেন(৫২), গোপালগঞ্জ সদর উপজেলার খাটিয়াগড় জাকির শেখ এর ছেলে জনি শেখ (৩৮),চরকুলিয়া এলাজার এস এম শাহাব উদ্দিনের ছেলে এস এম শামসুল আলম (৪৫)।আটকৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া তিন শ্রীলঙ্কার নাগরিকের মধ্যে একজন নারী রয়েছেন। ওই তিনজনের মধ্যে দুজন আটকৃত শহিদুল শেখের ব্যবসায়িক আমন্ত্রণে গত ২২ এপ্রিল ঢাকায় এসেছিলেন। পরবর্তীতে শ্রীলঙ্কায় তাঁদের পরিবারকে ফোন করে বাংলাদেশের একটি নম্বর থেকে মুক্তিপণ দাবি করা হয়।

বিষয়টি বাগেরহাট জেলার পুলিশ সুপার মো:তৌহিদুল আরিফ নিশ্চিত করেছেন।তিনি বলেন, খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে মুক্তিপনের উদ্দেশ্যে আটকে রাখা তিন শ্রীলঙ্কান নাগরিককে উদ্ধার করা হয়েছে। অপহরণের সাথে জড়িত ৪ জনকে আটক করা হয়েছে। এঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews