1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বাগেরহাটে শেখ হাসিনা ও শেখ তন্ময়ের ফাঁসির দাবিতে বিক্ষোভ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

বাগেরহাটে শেখ হাসিনা ও শেখ তন্ময়ের ফাঁসির দাবিতে বিক্ষোভ

  • প্রকাশিত : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৫১ 0 বার সংবাদি দেখেছে

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট // বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের উপকূলীয়  বাগেরহাটে শেখ হাসিনা, শেখ তন্ময়, শেখ হেলালসহ আওয়ামী লীগের দোসরদের বিচার এবং ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে।

রবিবার(২২ সেপ্টেম্বর)  জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাগেরহাট জেলা বিএনপির ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন- বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি ও ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফকির তারিকুল ইসলাম, রনবিজয়পুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির হোসেন, মাওলানা আসলাম হোসেন, অ্যাড. হিরক মিনা, শিকদার ইমরান হোসেন, নুরুল ইসলাম প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে বাগেরহাটের কোনো উন্নয়ন হয়নি। বরং শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিন তার ছেলে শেখ তন্ময়কে সংসদ সদস্য বানিয়েছেন। মাত্র ৩২ বছর বয়সে সংসদ সদস্য হয়ে শেখ তন্ময় এই জেলায় যা ইচ্ছে তাই করেছেন। প্রতিটি ঠিকাদারি কাজে চাঁদাবাজি, মাদক ব্যবসার ভাগ নেওয়া থেকে শুরু করে এমন কোনো অনিয়ম নেই তা করেননি। এক কথায় বাগেরহাটকে বসবাসের অযোগ্য করে রেখে গেছেন তারা।

এছাড়া জেলা আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান টুকু, সাবেক সংসদ সদস্য মীর শওকত আলী বাদশা, সাবেক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, শ্রমিক লীগ নেতা খান আবুবকর সিদ্দিকের অত্যাচার ও অনিয়মে বাগেরহাটবাসী অতিষ্ঠ ছিল। তাদের সবার বিচারের আওতায় আনার দাবি জানান বক্তারা।

মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে সহস্রাধিক বিএনপি নেতাকর্মীরা শেখ হাসিনা, শেখ হেলাল উদ্দিন, শেখ তন্ময়, জেলা আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান টুকু, সাবেক সংসদ সদস্য মীর শওকত আলী বাদশা, সাবেক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, শ্রমিক লীগ নেতা খান আবুবকর সিদ্দিকের ফাঁসি চাই লেখা ব্যানার নিয়ে কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews