বুধবার (২৯ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভোজ্যতেলের মূল্য পর্যালোচনা সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের আলাপকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে বিশ্ববাজারে ভোজ্যতেলের দাম কমলে দেশের বাজারেও সমন্বয় করা হবে।
বোতলজাত সয়াবিন তেলের নতুন দাম প্রতি লিটার ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। আর ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ৯৭৫ টাকা ও প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম ১৭৯ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে অপরিবর্তিত রাখা হয়েছে পাম তেলের দাম।
এদিকে, সরকার ভোজ্যতেলের যে বাড়িয়েছে তা মেনে নিয়েছেন বলে জানিয়েছেন মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল। তিনি বলেন, দাম আরও বাড়ালে ভালো হত। রোজার সময় থেকেই মূল্য সমন্বয়ের দাবি জানিয়ে আসছিল ব্যবসায়ীরা।