1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বানারীপাড়ায় ভুয়া চিকিৎসককে ৪০ হাজার টাকা জরিমানা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

বানারীপাড়ায় ভুয়া চিকিৎসককে ৪০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশিত : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ১৯৩ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বরিশালের বানারীপাড়া পৌর-শহরের একটি চেম্বার থেকে মোঃ কুতুবুদ্দিন নামের এক ভুয়া চিকিৎসককে জরিমানা করা হয়েছে। সোমবার (৭ অক্টোবর) সকালে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

জানা গেছে, নড়াইল জেলার সদর থানার কৃষ্ণপুর এলাকায় রুহুল আমিনের ছেলে কুতুবুদ্দিন দীর্ঘদিন থেকে নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে স্বরূপকাঠি উপজেলায় স্থায়ীভাবে বসবাস করেন। তিনি স্বরূপকাঠি পৌরশহর, আলকির হাট ও প্রতি সোমবার বানারীপাড়া পৌরশহরের জননী অপটিকসের পেছনে চেম্বারে বসে অর্শ্ব ও পাইলসের চিকিৎসাসহ অপারেশন করতেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ডা. অন্তরা হালদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভুয়া চিকিৎসকের খবর পেয়ে সোমবার সকালে থানা পুলিশের সহযোগিতায় জননী অপটিকসের ভেতরের চেম্বারে অভিযান চালিয়ে কুতুবুদ্দিনকে আটক করা হয়।

এ সময় তিনি চিকিৎসকের কোনো প্রমাণাদি দেখাতে পারেননি তিনি। পরে ওই ভুয়া চিকিৎসককে জরিমানা অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করা হয়েছে। এক পর্যায়ে জরিমানার টাকা পরিশোধ করে মুক্তি পান কুতুবুদ্দিন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews