1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বাপের সম্পত্তি নিয়ে বিরোধ, মেয়েকে মারধরের অভিযোগ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :

বাপের সম্পত্তি নিয়ে বিরোধ, মেয়েকে মারধরের অভিযোগ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ২২ 0 বার সংবাদি দেখেছে

স্টাফ রিপোর্টার // বরিশাল নগরীর কাউনিয়া ১ নম্বর ওয়ার্ড বিসিসি এলাকায় বাপের সম্পত্তিতে ৬০ হাজার টাকার চুক্তিতে ঘর তুলে বসবাস করা এক মেয়েকে সেই ঘর থেকেই উৎখাতের চেষ্টা, মারধর এবং ঘরে আটকে রাখার অভিযোগ উঠেছে তার মা ও ভাইয়ের বিরুদ্ধে। ভুক্তভোগী ফারজানা আক্তার মিতুর অভিযোগ, পূর্বপরিকল্পিতভাবে তাকে নির্যাতন করে আটকে রাখা হয়। একপর্যায়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ অভিযান চালিয়ে পরদিন সকালে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, কাউনিয়া ১ নম্বর ওয়ার্ড বিসিসি এলাকার বাসিন্দা ফারজানা আক্তার মিতু (৩২) ২০২১ সালে বাপের সম্পত্তিতে ঘর তোলার জন্য মা রেনু বেগম ও ভাই জাহিদ হোসেনের সঙ্গে ৬০ হাজার টাকার চুক্তি করেন। পরে ওই চুক্তির ভিত্তিতে তিনি সেখানে ঘর নির্মাণ করে বসবাস শুরু করেন। ভুক্তভোগীর দাবি, ঘর নির্মাণের পর থেকেই বিভিন্ন সময় তাকে সেখান থেকে উৎখাতের পাঁয়তারা চলছিল। এরই ধারাবাহিকতায় গত ২৪ জুন রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে তার মা ও ভাই তাকে মারধর করে ঘরের ভেতরে আটকে রাখে। পরে সুযোগ পেয়ে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে সহায়তা চান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। অভিযোগে আরও বলা হয়, পরদিন ২৫ জুন সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটে পুলিশ তাকে সাহ আলম সরদারের বাড়ি থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে। তিনি এখন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী ফারজানা আক্তার মিতু বলেন, “বাপের সম্পত্তিতে চুক্তি করে ঘর তুলেছি। এখন সেই ঘর থেকেই আমাকে জোর করে উৎখাত করতে মা ও ভাই মিলে নির্যাতন করছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।” স্থানীয়রা জানান, পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে এমন ঘটনা ঘটেছে বলে এলাকায় আলোচনা রয়েছে। তবে অভিযুক্তদের বক্তব্য জানা যায়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews