1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বাবাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বাবাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক

  • প্রকাশিত : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১ 0 বার সংবাদি দেখেছে
মদন (নেত্রকোনা) প্রতিনিধি // নেত্রকোনার মদনে পারিবারিক কলহের জেরে ছেলের বটির কোপে এলাহি মিয়া (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় ছেলে ইয়াসিন মিয়াকে আটক করেছে পুলিশ।

আজ বুধবার সকালে মদন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আশকিপাড়া গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত এলাই মিয়া মদন পৌর শহরের আশকিপাড়া এলাকার মৃত কুন্ডু মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত দুদিন ধরে ইয়াসিন ঠিকমতো খাবার গ্রহণ করছিলেন না। ঘটনার দিন ভোরে ফজরের নামাজ শেষে এলাহি মিয়া রান্নাঘরে চা তৈরি করতে যান। এ সময় ইয়াসিনও সেখানে ছিলেন। বাবা ছেলেকে সকালের নাশতা হিসেবে কলা বা অন্য কিছু খাওয়ার পরামর্শ দেন। এ সময় হঠাৎ ইয়াসিন ধারালো বটি দিয়ে বাবার ঘাড়ে কোপ দেন। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন এলাহি মিয়া। পরে স্বজনরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর ইয়াসিন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাহ উদ্দীন করিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল আমি নিজেই পরিদর্শন করেছি।অভিযুক্ত ইয়াসিনকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews