1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বাবার দাফন শেষে ফেরার পথে ট্রেনের আগুনে পুড়ে মৃত্যু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বিসিসি’র ২৪ নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু বৃহস্পতিবার, প্রস্তুতি সভা অনুষ্ঠিত উজিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের

বাবার দাফন শেষে ফেরার পথে ট্রেনের আগুনে পুড়ে মৃত্যু

  • প্রকাশিত : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ১৮৯ 0 বার সংবাদি দেখেছে
রাজবাড়ী প্রতিনিধি // বাবা সাইদুর রহমান বাবুর মৃত্যুতে ৫ মাস বয়সী শিশু সন্তানকে নিয়ে রাজবাড়ী সদরের লক্ষ্মীকোল গ্রামের বাড়িতে এসেছিলেন এলিনা ইয়াসমিন। দাফন শেষে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে ভাই-ভাবির সঙ্গে সন্তানকে নিয়ে ঢাকায় ফিরছিলেন। পথে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে মারা গেছেন তিনি।

এলিনা মিরপুর ৬০ ফিটের বাসিন্দা সৈয়দ সাজ্জাদ হোসেনের স্ত্রী।

গতকাল শুক্রবার রাতে রাজধানীর গোপীবাগ এলাকায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় এলিনা ইয়াসমিনসহ আগুনে পুড়ে চারজন মারা যান।

এলিনা ইয়াসমিনের ভাসুর মুরাদ হোসেন বলেন, ১০ দিন আগে এলিনার বাবা মারা যান। এ জন্য সে ছেলেকে নিয়ে বাবার বাড়ি যায়। সেখান থেকে গতকাল শুক্রবার তার ভাই মো. মামুন ও ভাবির সঙ্গে ফিরছিলেন এলিনা। ট্রেনে আগুন লাগার পর এলিনার সন্তানকে নিয়ে তার ভাই-ভাবি বের হতে পারলেও পুড়ে মারা যায় এলিনা।

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) উপপরিদর্শক (এসআই) সেতাফুর রহমান বলেন, মরদেহ চারটি পুড়ে অঙ্গার হয়ে গেছে। প্রাথমিকভাবে দেখে এদের মধ্যে একজন পুরুষ, একজন শিশু, একজনকে নারী হিসেবে শনাক্ত করা গেছে। বাকি একজন পুরুষ না কি নারী, তা দেখে বোঝার উপায় নেই। রাতেই সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহগুলো মর্গে রাখা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews