
নিজস্ব প্রতিবেদক // বরিশাল বাবুগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
১৬ই আগস্ট শুক্রবার বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নে ভুতেরদিয়া গ্রামে শরীফ বাড়িতেএ ঘটনাটি ঘটে।
আহতরা হলো বীর মুক্তিযোদ্ধা আজিজ শরীফের ছেলে
বাবু শরীফ,মেয়ে আফরোজা বেগম,মেয়ে জামাই শহিদুল ইসলাম মাস্টার।
স্থানীয় সূত্রে জানা যায়, মুক্তিযোদ্ধা আজিজ শরীফ মেয়ে আফরোজা বেগমকে বসতবাড়ি সহ ৭১ শতাংশ জমি দলিল করে দেয়। এর কয়েক বছর পর আজিজ শরিফ মারা গেলে দীর্ঘদিন ধরে দুই ভাই বোনের ভিতর জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ভাই বোনের ভিতর আদালতে একাধিক মামলা চলমান রয়েছে।
১৬ই আগস্ট শুক্রবার হঠাৎ করে ভাই বাবু শরীফ বখাটে লোকজন নিয়ে বোন আফরোজা বেগমের ঘরের দখল করার জন্য ভাঙচুর চালায়। এ সময় বাবুর বোন আফরোজা বেগম ও দুলাভাই শহিদুল ইসলামকে ব্যাপক মারধর করে ও দুলাভাইয়ের মোটরসাইকেল ভাঙচুর করে।
এ ব্যাপারে বাবু শরিফ এর বোন আফরোজা বেগম বলেন
এর আগেও গত ১৭ জুন একদল সন্ত্রাসী নিয়ে আমার জমির গাছ জোর পূবক কেটে নিয়ে যায় বাবু শরিফ। এ সময় আমি আদালতে মামলা করলে মাবু মুচলেকা দিয়ে ছাড়া পায়।
এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা আজিজ শরীফের মেয়ে আফরোজা বেগম।
এ ব্যাপারে বাবুগঞ্জ থানার ওসি মাসুদুর রহমান বলেন, ঘটানাটি শুনেছি, অভিযোগ পাওয়া গেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।