
নিজস্ব প্রতিবেদক // বরিশাল বানারীপাড়ায় বালু মহলের বৈধ ইজারাদারদের লোকদের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে ইজারাদারের তিন কর্মচারী গুরুতর আহত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর ) বেলা ১২টার দিকে বানারীপাড়া নবগ্রাম রোড সংলগ্ন সন্ধ্যা নদী এলাকায় এ ঘটনা ঘটে। ইজারাদারের ড্রেজারের শ্রমিক বাবুগঞ্জ কেদারপুরের খালেক সরদারের ছেলে কালু সরদারকে(২৪),গুরুতর আহত অবস্থায় বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেতে ভর্তি করা হয়। এছাড়াও আরো আহত হন সামিম,আলমগীর। অভিযোগ সূত্রে জানাগেছে, শনিবার দুপুর ১২ টার দিকে বানারীপাড়ার সন্ত্রাসী রিয়াজ মৃধা,সুমন, মজনু খান,শাহ আলম, খোকনসহ আরো ৩০ থেকে ৩৫ জন লোক নিয়ে ড্রেজার শ্রমিকদের উপরে হামলা চালাই। বালু উত্তোলন করা ড্রেজার ভাঙচুর করে। এসময় তারা বালু বিক্রির ৫ লক্ষ টাকা, ড্রেজারের তৈল, ব্যবহারের মোবাইল ফোন এবং ২০ লক্ষ টাকা চাঁদা দাবি করে চলে যায়। এবিষয়ে আব্দুল্লাহ এন্টারপ্রাইজ এর প্রোপাইটর মোঃ শহীদ জানান পহেলা বৈশাখ ১৪৩২ হতে ৩০ চৈত্র ১৪৩২। তারিখ পর্যন্ত সময়ের সরকারি নির্ধারিত ২০ লক্ষ ৫০ হাজার টাকা পরিশোধ করার ইজারা পায়। কিন্তু তিনমাস পার হয়ে গেলেও বানারীপাড়ায় কিছু স্থানীয় সন্ত্রাসীদের কারন আমি বালু উত্তোলন করতে পারিনি। আমি গত ৭-৮-২০২৫ তারিখে সকালে বালু উত্তোলন করতে গেলে সন্ত্রাসীরা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করলে তারা আমাকে এবং আমার শ্রমিকদের বাধা প্রদান করে হুমকি দিয়ে চলে যায়। এ বিষয়ে জীবনের নিরাপত্তা চেয়ে বানারীপাড়ায় থানায় একটি সাধারণ ডায়রি করি। জিডি নং ২২১। এছাড়াও গত কয়েকদিন আগে নদীতে বালু উত্তোলনের সময় চাঁদার দাবিতে স্থানীয় সন্ত্রাসীরা হামলা চালাতে আসে। এসময় তাদের তিনজনকে আটক করা হয়। পরে স্থানীয়দের মাধ্যমে অঙ্গীকার নামা দিয়ে মিমাংসা হয়। এ বিষয়ে বানারীপাড়ার থানার ওসি মোস্তফা বলেন হামলা বা মারামারি ঘটনার কোন অভিযোগ পায়নি। পেলে তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।