1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বাসে আগুন দিতে গিয়ে ছাত্রদল নেতা আটক - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বিসিসি’র ২৪ নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু বৃহস্পতিবার, প্রস্তুতি সভা অনুষ্ঠিত উজিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের

বাসে আগুন দিতে গিয়ে ছাত্রদল নেতা আটক

  • প্রকাশিত : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ২২১ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // রাজধানীর আব্দুল্লাহপুরে যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার সময় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মামুন মজুমদারকে আটক করেছে র‍্যাব। সোমবার (১৩ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, গাড়িতে আগুন দেওয়ার সময় আব্দুল্লাহপুর এলাকায় একজন নাশকতাকারীকে আটক করেছে র‍্যাব-১। র‍্যাব জানায়, সকাল ৯টার দিকে এক দুর্বৃত্ত আব্দুল্লাহপুরে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়ে পালানোর সময় সাদা পোশাকে থাকা র‍্যাব সদস্যরা তাকে আটক করে।

এর আগে রোববার (১২ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর মহাসমাবেশে হামলা, হত্যা, গ্রেপ্তারের প্রতিবাদে এবং সরকার পতনের এক দফা দাবিতে এর আগে ২৯ অক্টোবর হরতাল এবং ৩১ অক্টোবর, ১ ও ২ নভেম্বর মোট তিন দিনের অবরোধ কর্মসূচি পালন করেছে বিএনপি-জামায়াত ও তাদের শরিকরা। তারপর ৫ ও ৬ নভেম্বর দ্বিতীয় দফায়, ৮ ও ৯ নভেম্বর তৃতীয় দফায় অবরোধ কর্মসূচি পালন করে তারা। আর ১১ নভেম্বর থেকে শুরু হলো চতুর্থ দফায় ৪৮ ঘণ্টার অবরোধ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews