1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বাস খাদে পড়ার ১০ ঘণ্টা পর মিললো যাত্রীর মরদেহ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

বাস খাদে পড়ার ১০ ঘণ্টা পর মিললো যাত্রীর মরদেহ

  • প্রকাশিত : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ১৮৪ 0 বার সংবাদি দেখেছে

ঝালকাঠির রাজাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস গভীর খাদে পড়ে যাওয়ার অন্তত ১০ ঘণ্টা পর ঘটনাস্থল থেকে এক যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৩ আগস্ট) রাত ৯টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। এর আগে বেলা ১১টার দিকে উপজেলার নৈকাঠি পালবাড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে।

বিষয়টি রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান নিশ্চিত করেছেন।

নিহত গোপালকৃষ্ণ মজুমদার (৮৫) ঝালকাঠি সদর উপজেলার চারুখান এলাকার মৃত হেমন্ত মজুমদারের ছেলে। তিনি ওই বাসের যাত্রী ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে পিরোজপুর থেকে ছেড়ে আসা বরিশালগামী বৈশাখী পরিবহন নামের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ ঘটনায় আহত কয়েকজনকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় বাসের ভেতর কাউকে আটকা অবস্থায় পাওয়া যায়নি। তবে যখন র্যাকার দিয়ে বাসটি ওঠানো হয়, তখন এক যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। এ সময় বাসের নিচে ওই ব্যক্তির মরদেহ পাওয়া যায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews