
সফিউর রহমান মিঠু, বাউফল প্রতিনিধি // ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে পটুয়াখালীর বাউফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করে। শনিবার (০৭ নভেম্বর) বিকালে এই কর্মসূচি পালিত হয়। র্যালিটির নেতৃত্বে দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মু. মুনির হোসেন। জানা গেছে, শনিবার বিকাল ৪টার দিকে বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ থেকে র্যালিটি শুরু হয়। এটি পৌর শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাউফল উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এসময় বাউফল উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল জব্বার মৃধা, সদস্য সচিব মো. আপেল মাহমুদ ফিরোজসহ উপজেলা ও পৌর বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।