1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বিএনপি একদিন ঘুরে দাঁড়াবে: রিজভী - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বিসিসি’র ২৪ নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু বৃহস্পতিবার, প্রস্তুতি সভা অনুষ্ঠিত উজিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের

বিএনপি একদিন ঘুরে দাঁড়াবে: রিজভী

  • প্রকাশিত : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ১৮২ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বিএনপি একদিন ঘুরে দাঁড়াবে- এমন আশার কথা জানিয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘জনগণের শক্তির ওপর বিশ্বাস করে আন্দোলন চলছে। তারা সাময়িকভাবে নির্যাতিত কিন্তু একদিন এগুলো প্রতিঘাত হিসেবে ঘুরে দাঁড়াবে।’

মঙ্গলবার বিকালে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ১৫ বছর ধরে তৈরি করা হয়েছে গণতন্ত্রকামী ও বিরোধী প্রতিপক্ষকে নির্মূল করার জন্য। তারাই ক্ষমতায় থাকার নিশ্চয়তা দিতে পারছে।

জনগণকে দরকার নেই। এই পরিস্থিতি চলতে পারে না।’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আজ–কালের মধ্যে ১৪ দলের আসন ভাগাভাগি চূড়ান্ত করা হবে। এ প্রসঙ্গে রিজভী বলেন, ‘এটা ভাগাভাগির নির্বাচন। বিভিন্ন রাজনৈতিক দল থেকে ভাগিয়ে নিয়ে আসা হচ্ছে।’

রিজভী বলেন, ‘তথাকথিত জোটের যারা একটু মনঃক্ষুণ্ণ হচ্ছেন, তাদের হালুয়া–রুটির কিছু অংশ দিয়ে নির্বাচনের ঘোষণা দেবে। যার ফলাফল ৭ জানুয়ারি ঘোষিত হবে। এখানে জনসাধারণের ইচ্ছা কোনো বিষয় নয়।’
‘বিদেশি শক্তির ওপর নির্ভর করে বিএনপি একে-ওকে বকাঝকা করে না’ উল্লেখ করে বিএনপির এই নেতা দাবি করেন, বিএনপি ক্ষমতায় থাকতে আওয়ামী লীগ বিভিন্ন রাষ্ট্রদূতের কাছে গিয়ে ধরনা দিত এবং বিদেশে গিয়ে বিএনপি সরকারের বিরুদ্ধে কথা বলত।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews