1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালে ভ্যানচালককে কুপিয়ে হত্যা ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, এক দিনে হাসপাতালে ৭৯০ পাটগ্রামে জমি দখল করে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে বাড়িতে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ দস্যুমুক্ত সুন্দরবনে ফের দস্যু তৎপরতার শঙ্কা মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা—বাধা রেলপথ রামপালে ডেঙ্গুর বাড়তি সংক্রমণ নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা ছয়জন গ্রেপ্তার  অভিনয় ছেড়ে দিতে চেয়েও ছাড়েননি সামান্থা

বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

  • প্রকাশিত : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ৫৩ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // পটুয়াখালীর বাউফলে প্রকাশ্য সড়কে স্বামী-স্ত্রী ও তাদের ছেলের ওপর হামলার ঘটনায় পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ ওরফে হাজি পলাশসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) সকালে ভুক্তভোগী মর্জিনা বেগম বাদী হয়ে বাউফল থানায় মামলাটি করেন। তিনি ফরিদ উদ্দিন তালুকদারের স্ত্রী।

মামলার অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে ফরিদ উদ্দিন তালুকদার তার স্ত্রী মর্জিনা বেগম (৪০) ও ছেলে আলিফ তালুকদারকে (২৩) সঙ্গে নিয়ে বাউফল প্রেস ক্লাবে এক মতবিনিময় সভায় অংশ নেন। সভা শেষে সন্ধ্যার দিকে প্রেস ক্লাব থেকে বের হওয়ার সময় ক্লাবের সামনের সড়কে মাসুম বিল্লাহ ওরফে হাজি পলাশের নেতৃত্বে একদল ব্যক্তি তাদের ওপর হামলা চালায়। এতে তিনজনই আহত হন।

খবর পেয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।

জানা গেছে, ওই মতবিনিময় সভায় ফরিদ উদ্দিন তালুকদার নাজিরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। একই পদে প্রার্থী হওয়ার আগ্রহ রয়েছে মাসুম বিল্লাহ ওরফে হাজি পলাশেরও। এর পরপরই হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে মাসুম বিল্লাহ ওরফে হাজি পলাশ বলেন, ‘আমি এ ঘটনার সঙ্গে জড়িত নই। বরং ফরিদ উদ্দিন তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জাহাঙ্গীর তালুকদার এবং স্বেচ্ছাসেবক লীগের সহ-দপ্তর সম্পাদক সফল মাস্টারের নেতৃত্বে আমার ওপর হামলা করা হয়েছে। আমার বিরুদ্ধে করা মামলাটি মিথ্যা।’

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীদের উদ্ধার করেছে। এ ঘটনায় ১৫ জনকে আসামি করে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews