1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বিজিবি সদস্যকে বিয়ের দাবিতে কলেজছাত্রীর অনশন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বিসিসি’র ২৪ নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু বৃহস্পতিবার, প্রস্তুতি সভা অনুষ্ঠিত উজিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের

বিজিবি সদস্যকে বিয়ের দাবিতে কলেজছাত্রীর অনশন

  • প্রকাশিত : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ১৭৮ 0 বার সংবাদি দেখেছে

দিনাজপুরের ফুলবাড়ীতে বিয়ের দাবিতে বিজিবি সদস্যের বাড়িতে অনশনে বসেছে সাইফুন্নাহার সানু নামে এক কলেজ ছাত্রী। গত ২০ জানুয়ারি (শনিবার) থেকে ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের অম্রবাড়ী (খিয়ারপাড়া) গ্রামের এনামুল হকের বাড়িতে অনশনে বসে ওই কলেজ ছাত্রী।

বিজিবি সদস্য শাকিল উপজেলার অম্রবাড়ী খিয়ারপাড়া গ্রামের এনামুল হকের ছেলে। রোববার সন্ধ্যায় বাড়ি থেকে মেয়েটিকে বের করে দেয় শাকিলের পরিবারের লোকজন। পরে ওই কলেজ ছাত্রী বাড়ির সামনে অবস্থান করছেন।

জানা যায়, তিন বছর আগে তাদের দুইজনের প্রেমের সম্পর্ক হয়। প্রেমিক শাকিল বর্তমানে বাংলাদেশ বিজিবি সদস্য। সে এখন বান্দরবান জেলার রোমা ৯ ব্যাটালিয়ান সদস্য হিসাবে কর্মরত।

কলেজ ছাত্রী সানু জানান, বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমিক শাকিল একাধিক বার শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন। ফলে আমি বিয়ের দাবি করলে শাকিল তালবাহানা করেন। এ অবস্থায় আমি বিয়ের দাবিতে অনশন করছি।

এ বিষয়ে খয়েরবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান এনামুল হকের নিকট মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, বিযয়টি জানার পর উভয় পক্ষের সমন্বয়ে শালিসে বসি তাতে সমাধান না হওয়ায় মেয়ের পরিবারকে থানা পুলিশকে অবগত করার পরামর্শ দিয়ে থাকি।

এবিষয়ে প্রেমিক সাকিলের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেস্টা করা হলে যোগাযোগ করা সম্ভব হয়নি।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ওসি মোস্তাফিজুর রহমানের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মেয়ের পরিবারকে তার নিজ থানায় অভিযোগ করার পরামর্শ দেয়া হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews