1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বিদেশি মদসহ সেনাবাহিনীর হাতে আ. লীগ নেতা আটক - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরনাম :
স্কুল ভর্তিতে লটারি বাতিল করা হয়েছে ‘খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম’ মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন, ঈদে যুক্ত হলো রেলবহরে নতুন পরিচয়ে সাংবাদিক বেলাল নারী কর্মীকে ঘিরে মেহেন্দিগঞ্জ পরিবার পরিকল্পনা কার্যালয়ে প্রশাসনিক বিতর্ক যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী শিক্ষাবর্ষে ভর্তি পদ্ধতি নতুনভাবে নির্ধারণ করা হবে: শিক্ষামন্ত্রী

বিদেশি মদসহ সেনাবাহিনীর হাতে আ. লীগ নেতা আটক

  • প্রকাশিত :প্রকাশিত : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ১০৭ 0 বার সংবাদি দেখেছে
46

নিজস্ব প্রতিবেদক // জেলার শ্রীমঙ্গল উপজেলার উত্তরসুর এলাকায় শ্রীমঙ্গল ক্লাবে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি ব্রান্ডের মদসহ মিঠুন পাল নামে এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাতে ওই এলাকায় সেনাবাহিনীর মেজর মেজবা ও ইমরানের নেতৃত্বে এক অভিযানে এসব অবৈধ বিদেশি মদ, ৩৪৫ ইউএস ডলার, নগদ ৪৫ হাজার টাকা, জন্মবিরতিকরণ বড়ি ও কনডম জব্দ করে সেনাবাহিনীর সদস্যরা।

আটক মিঠুন পাল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের হরিনাকান্দি এলাকার অমলেন্দু পালের ছেলে ও উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক। মদসহ জব্দ করা সবকিছুসহ তাকে হাতেনাতে আটক করে সেনাবাহিনী। এ সময় সেখানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাস। পরে মিঠুন পালকে শ্রীমঙ্গল থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়।

সেনাবাহিনীর মেজর মেজবা জানান, মিঠুন পাল গতকাল মদ পান করে সবুজবাগ এলাকায় মানুষের ওপর হামলা করেন। পরে তিনি এলাকাবাসীর হাতে জখমপ্রাপ্ত হন। মদ কোথায় থেকে পান করেছে এমন জিজ্ঞাসাবাদে তিনি শ্রীমঙ্গল ক্লাবের সদস্য জানান। পরে সেখানে অভিযান চালালে এসব অবৈধ মদসহ অন্যান্য দ্রব্যাদি জব্দ করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews