1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বিদ্যুৎ সংযোগ ছাড়াই বরিশাল নভোথিয়েটারের ১৩ কোটি টাকা বিল তুলে নিল ঠিকাদার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
প্ল্যান বহির্ভূত গভীর নলকূপ বসানোর চেষ্টা, মালামাল জব্দ বরিশাল জেলা আইনজীবী সমিতিতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া দৌলতখানে স্ত্রীকে এসিড নিক্ষেপের অভিযোগে স্বামী গ্রেপ্তার, হাসপাতালে ভিকটিমের পাশে পুলিশ সুপার বোরহানউদ্দিনে শিশু ইসমাইল হত্যা মামলায় যুবক গ্রেপ্তার পরকীয়ার অভিযোগে ভাঙনের মুখে ৮ বছরের সংসার কুয়াকাটায় ভুয়া ম্যাজিস্ট্রেট পরিচয়ে টাকা হাতানোর চেষ্টা, যুবকের এক মাসের কারাদণ্ড সুন্দরবনে জলবায়ুর কষাঘাত, বিপন্ন উপকূলের জীবন পার্বতীপুর রেলওয়ে পুলিশের অভিযানে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ৬৬ বছরেও ইটের টুকরো পড়েনি যে সড়কে জ্বালানি তেলের দাম বাড়ায় ইলিশ শিকারে বাড়তি চাপ

বিদ্যুৎ সংযোগ ছাড়াই বরিশাল নভোথিয়েটারের ১৩ কোটি টাকা বিল তুলে নিল ঠিকাদার

  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৭৬ 0 বার সংবাদি দেখেছে
CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v80), quality = 100

নিজস্ব প্রতিবেদক :  বরিশাল নভোথিয়েটার প্রকল্পের কাজ ৬ বছর পেরিয়ে ঠেকেছে ৭০/ ৮০শতাংশে। তবে কাজ শেষ হওয়ার আগেই মেগা এই প্রকল্পটিতে জেঁকে বসেছে অনিয়ম। পুরো ভবনে এখনো বিদ্যুৎ সংযোগই দেয়া হয়নি, অথচ এসির ডাক্টিং লাইন আর মেশিন বসিয়ে কোনো ধরনের টেস্টিং ও কমিশনিং ছাড়াই পুরো ১৩ কোটি টাকার বিল তুলে নিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। অভিযোগ উঠেছে, এমন কাজে সহযোগিতা ও সন্তোষজনক সনদ দিয়েছে গণপূর্ত অধিদফতর।

সরেজমিনে দেখা যায়, সুবিশাল ভবনের ছাদের সিলিংয়ে স্থাপন করা হয়েছে এসির ডাক্টিং লাইন, বসানো হয়েছে এসির মেশিনও। আপাতদৃষ্টিতে কাজ সম্পন্ন মনে হলেও, এর ভেতরে লুকিয়ে আছে শুভঙ্করের ফাঁকি। ভবনটিতে বিদ্যুৎ সংযোগ না থাকায় এসি সচল হওয়া তো দূরের কথা, তা সচল আছে কি না, তা পরীক্ষা করারও কোনো সুযোগ নেই।

গণপূর্ত বরিশাল কার্যালয়ের নথি অনুযায়ী, ২০২৪ সালে ভবনে এসি সরবরাহ ও স্থাপনের দরপত্র পায় ঠিকাদারি প্রতিষ্ঠান ‘এয়ারকন ইঞ্জিনিয়ারিং লিমিটেড’। ২০২৫ সালে তারা ভবনে এসি বসালেও, তা সচল না করেই ওই বছরের সেপ্টেম্বরে তুলে নেয় ১৩ কোটি ১২ লাখ ৬০হাজার ৭৫৩ টাকার পুরো বিল।

গণপূর্তের তথ্য মতে, ২০২০ সালে শুরু হওয়া এই মেগা প্রকল্পের কাজ ৬ বছর পেরিয়ে গেলেও এখনো ২০ শতাংশ কাজ বাকি রয়ে গেছে।

এ বিষয়ে বাংলাদেশ ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম মোস্তফা বলেন, ‘বিদ্যুৎ সংযোগ ছাড়া এবং যন্ত্রপাতির কার্যকারিতা পরীক্ষা (টেস্টিং ও কমিশনিং) না করে পুরো বিল তুলে নেয়া সম্পূর্ণ বেআইনি। এটি সরকারি অর্থের সুস্পষ্ট অপচয় এবং বড় ধরনের অনিয়ম।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews