1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বিমানবন্দর থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

বিমানবন্দর থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার

  • প্রকাশিত :প্রকাশিত : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ৫৭ 0 বার সংবাদি দেখেছে
36

চাঁদপুর প্রতিনিধি // ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীনকে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।

পরে শুক্রবার (৩ অক্টোবর) ভোরে তাকে ফরিদগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম জানান, আগের একটি মামলায় শাহীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সকালে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তার শাহীন ফরিদগঞ্জ পৌরসভার পূর্ব বড়ালী গ্রামের সাবেক ওয়ার্ড কাউন্সিলর আবুল হোসেনের ছেলে। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews