1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বিয়ের দাবিতে প্রবাসীর বাড়িতে অনশনে বসা সেই তরুণী গ্রেফতার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরনাম :
স্কুল ভর্তিতে লটারি বাতিল করা হয়েছে ‘খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম’ মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন, ঈদে যুক্ত হলো রেলবহরে নতুন পরিচয়ে সাংবাদিক বেলাল নারী কর্মীকে ঘিরে মেহেন্দিগঞ্জ পরিবার পরিকল্পনা কার্যালয়ে প্রশাসনিক বিতর্ক যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী শিক্ষাবর্ষে ভর্তি পদ্ধতি নতুনভাবে নির্ধারণ করা হবে: শিক্ষামন্ত্রী

বিয়ের দাবিতে প্রবাসীর বাড়িতে অনশনে বসা সেই তরুণী গ্রেফতার

  • প্রকাশিত :প্রকাশিত : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ১২১ 0 বার সংবাদি দেখেছে
50

বরগুনার আমতলীতে বিয়ের দাবিতে প্রবাসীর বাড়িতে অনশন করা তরুণীকে (২১) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৫ মে) রাতে আমতলী উপজেলার দক্ষিণ তালতলি গ্রামের কুয়েত প্রবাসী মহিউদ্দিন বিশ্বাসের বাড়ি থেকে ওই তরুণীর বিরুদ্ধে হওয়া মামলায় আদালতের নির্দেশে গ্রেফতার করা হয়।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম মঙ্গলবার (৬ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত শনিবার (৩ মে) আমতলী উপজেলার বাসিন্দা কুয়েত প্রবাসী মহিউদ্দিন বিশ্বাসের বাড়িতে ১৬ বছরের প্রেমের সম্পর্কের অভিযোগ তুলে বিয়ের দাবিতে অনশন শুরু করেন ওই তরুণী। পরে এ ঘটনায় রোববার (৪ মে) আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মহত্যার প্ররোচনা ও হুমকি অভিযোগ তুলে অনশন করা ওই তরুণীর বিরুদ্ধে মামলার আবেদন কন প্রবাসী মহিউদ্দিন বিশ্বাসের ভাই আল-আমিন বিশ্বাস। পরে শুনানি শেষে আদালত আমতলী থানাকে মামলাটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। এরপর রাতেই ওই তরুণীকে প্রবাসী মহিউদ্দিন বিশ্বাসের বাড়ি থেকে অনশনরত অবস্থায় গ্রেফতার করা হয়।

আমতলী থানার ওসি মো. আরিফুল ইসলাম জাগো নিউজকে বলেন, অনশন করা ওই কলেজছাত্রীর বিরুদ্ধে আদালতের নির্দেশে মামলা করা হয়েছে। এ মামলার কারণে তাকে গ্রেফতার করা হয়েছে। আজ তাকে আদালতে হাজির করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews