1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
‘বিয়ে আগেই হয়েছে, কিন্তু আমরা জানি না’ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু বাউফলে ছাত্রদল নেতার আকস্মিক মৃত্যু! উপজেলা জুড়ে শোকের ছায়া বেতাগীতে ব্যবসায়ীকে কুপিয়ে যখমের অভিযোগ গৌরনদীতে ইয়াবাসহ গ্রেফতার ১ গৌরনদী প্রেসক্লাবের সভাপতিকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সরকারি কবরস্থান পরিদর্শন করেন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি। ভিক্ষুকের কাছে সামান্য দামে ঔষধ বিক্রি করায় ঔষধের দেকান বন্ধ করে দিল ড্রাগ এ্যাসোশিয়েশন দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে : প্রতিমন্ত্রী মেহেন্দিগঞ্জে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৫, আতঙ্কে গা-ঢাকা দিচ্ছে কারবারিরা! আবারও যৌথ প্রযোজনায় শাকিব

‘বিয়ে আগেই হয়েছে, কিন্তু আমরা জানি না’

  • প্রকাশিত : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৬ 0 বার সংবাদি দেখেছে
বিনোদন প্রতিবেদক // তারকাদের নিয়ে গুঞ্জন- নতুন কিছু নয়। শোবিজে কান পাতলেই শোনা যায়, চুটিয়ে প্রেম করছেন আরশ খান ও সুনেরাহ বিনতে কামাল! এর মধ্যে গতকাল সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে গুঞ্জন ওঠে বিয়ে করেছেন আরশ-সুনেরাহ। ঘটনার সূত্রপাত, আরশের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে।

নিজের ফেসবুকে একটি ছবি প্রকাশ করেন এই অভিনেতা। যেখানে দেখা যায়, বিয়ের সাজে বসে আছেন এই দুই তারকা। ক্যাপশনে আরশ লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ।’

তাদের বিয়ের সাজের ছবি ও ক্যাপশন দেখে উত্তাল নেটদুনিয়া। আরশের পোস্টে নানা ধরনের মন্তব্য করছেন নেটিজেনরা। একজন লিখেছেন, ‘আমি জানতাম আরশ খান সুনেরাকেই বিয়ে করবে।’ অন্য একজন লিখেছেন, ‘বিয়ে আগেই হয়েছে কিন্তু আমরা জানি না।’ আরও একজন লিখেছেন, ‘যাক নির্বাচনের আগে কামডা সেরে ফেললেন। আপনার জন্য শুভকামনা রইল।’ এমন অসংখ্য মন্তব্য পড়েছে পোস্টটি ঘিরে। তবে এসব মন্তব্যের কোনো উত্তর দেননি এ অভিনেতা। মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া দেননি তিনি।

বলা দরকার, আরশের মঞ্চ ও টেলিভিশন মিলিয়ে এক যুগের বেশি সময়ের ক্যারিয়ার। এ সময়ে তিনি একাধিক অভিনেত্রীর সঙ্গে জুটি হয়ে কাজ করে প্রশংসিত হয়েছেন। তবে এক বছর ধরে তিনি সবচেয়ে বেশি আলোচনায় এসেছেন সুনেরাহর সঙ্গে জুটি বেঁধে। এই জুটি থেকেই তাদের মধ্যে ভালো বন্ধুত্ব।

এর আগে, গত ডিসেম্বরে একসঙ্গে তাদের রোমান্টিক একটি ছবি পোস্ট করেন সুনেরাহ। তখনো এ নিয়ে গুঞ্জন শুরু হয়। অভিনেতা ইরফান সাজ্জাদসহ অনেকেই অভিনন্দন জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews