1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে গেল দুজনের প্রাণ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন

বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে গেল দুজনের প্রাণ

  • প্রকাশিত :প্রকাশিত : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ১৮৫ 0 বার সংবাদি দেখেছে
61
মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি // নেত্রকোনার মোহনগঞ্জের পেরির বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুজন নিহত হয়েছেন। আজ শনিবার সকালে উপজেলার পেরিরচর গ্রামে পেরির বিলে তাদের দগ্ধ মরদেহ দেখতে পায় এলাকাবাসী। এর আগে গতকাল শুক্রবার বিকেলে দিকে পেরির বিলে বজ্রপাতে তারা নিহত হন।

নিহতরা হলেন উপজেলার মাঘান-সিয়াধার ইউনিয়নের পেরিরচর গ্রামের পাপ্পু মিয়া (২৮) ও তানজিদ (১৮)। সম্পর্কে তারা মামাতো-ফুফাতো ভাই।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল দুপুরে বাড়ির সামনে পেরির বিলে মাছ ধরতে যান পাপ্পু ও তানজিদ। বিকেলে প্রবল বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। দিনশেষে তারা বাড়ি ফেরেননি। রাতে পরিবারের লোকজন বিলে তাদের খুঁজতে বের হলেও তাদের পাওয়া যায়নি।

পরে আজ সকালে পেরির বিলের একটি গাছের পাশে তাদের মরদেহ দেখতে পায় এলাকাবাসী। তাদের শরীরের বিভিন্ন জায়গায় বজ্রপাতে পোড়ার চিহ্ন রয়েছে।

মোহনগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুজ্জামান বলেন, খবর পেয়ে পেরির বিল পাড় থেকে মরদেহ উদ্ধার করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের শরীরের কয়েক জায়গায় পোড়া চিহ্ন রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews