1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন এস্তেভাও, ফিরছেন নেইমার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন এস্তেভাও, ফিরছেন নেইমার

  • প্রকাশিত : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৯১ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক।।

ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তির ঘোষিত ৫৫ সদস্যের প্রাথমিক দলে জায়গা পাননি তরুণ ফরোয়ার্ড এস্তেভাও। ফলে ২০২৬ বিশ্বকাপে তার খেলা প্রায় নিশ্চিতভাবেই শেষ হয়ে গেছে। তবে দীর্ঘদিন পর দলে ফিরেছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। এমনটিই জানিয়েছে ইএসপিএন।

 

গত ১৮ এপ্রিল ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে ডান উরুর পেশিতে গুরুতর চোট পান এস্তেভাও। এরপর থেকেই তার বিশ্বকাপ খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। ব্রাজিল ও চেলসির চিকিৎসক দল শেষ পর্যন্ত সময়মতো শতভাগ সুস্থ হওয়ার নিশ্চয়তা দিতে পারেনি।

 

সূত্রের খবর অনুযায়ী, এস্তেভাও নিজেও বুঝতে পেরেছিলেন যে বিশ্বকাপে খেলা কঠিন হয়ে যাচ্ছে। চিকিৎসার জন্য সাবেক ক্লাব পালমেইরাসে ফেরার সময় তাকে বেশ হতাশ দেখাচ্ছিল।

 

বিশ্বকাপের আগে সব দেশকে ১১ মের মধ্যে ৫৫ সদস্যের প্রাথমিক দল জমা দিতে হয়। পরে এই তালিকা থেকেই চূড়ান্ত ২৬ সদস্যের দল ঘোষণা করা হবে।

 

অন্যদিকে, ৩৪ বছর বয়সী নেইমার আবারও বিশ্বকাপে ফেরার পথে বড় অগ্রগতি পেয়েছেন। ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা এই তারকা ফরোয়ার্ডকে প্রাথমিক দলে রাখা হয়েছে। নতুন কোচ দায়িত্ব নেওয়ার পর এবারই প্রথম দলে জায়গা পেলেন তিনি।

 

চোট পাওয়ার আগে এস্তেভাওকে বিশ্বকাপ দলে নিশ্চিত ধরা হচ্ছিল। কোচ আনচেলত্তিও এই তরুণ ফুটবলারের বড় ভক্ত ছিলেন। গত মৌসুমে পালমেইরাস ছেড়ে চেলসিতে যোগ দেওয়ার পর ৩৬ ম্যাচে ৮ গোল করেছেন তিনি।

 

এস্তেভাওর পাশাপাশি গুরুতর চোটের কারণে বিশ্বকাপ মিস করতে যাচ্ছেন রিয়াল মাদ্রিদের দুই তারকা এদের মিলিতাও ও রদ্রিগোও।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews