1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে ড. মাসুদের সংবর্ধনা, অর্ধলাখ টাকা উপহার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালে ভ্যানচালককে কুপিয়ে হত্যা ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, এক দিনে হাসপাতালে ৭৯০ পাটগ্রামে জমি দখল করে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে বাড়িতে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ দস্যুমুক্ত সুন্দরবনে ফের দস্যু তৎপরতার শঙ্কা মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা—বাধা রেলপথ রামপালে ডেঙ্গুর বাড়তি সংক্রমণ নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা ছয়জন গ্রেপ্তার  অভিনয় ছেড়ে দিতে চেয়েও ছাড়েননি সামান্থা

বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে ড. মাসুদের সংবর্ধনা, অর্ধলাখ টাকা উপহার

  • প্রকাশিত : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৩৭ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // পটুয়াখালীর বাউফলের কৃতী সন্তান ও আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বজয়ী (১৫ পারা) হাফেজ জাকারিয়াকে সংবর্ধনা দিয়েছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ড. শফিকুল ইসলাম মাসুদ।

অনুষ্ঠানে এই কৃতী হাফেজকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদানের পাশাপাশি তার হাতে নগদ ৫০ হাজার টাকার উপহার তুলে দেন তিনি।

শনিবার (২৯ আগস্ট) দুপুর ১২টায় বাউফল উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘হাফেজ জাকারিয়া আন্তর্জাতিক অঙ্গনে হিফজুল কোরআন প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য অর্জন করে শুধু তার পরিবার বা বাউফল নয়, পুরো বাংলাদেশের মুখ বিশ্বমঞ্চে উজ্জ্বল করেছেন। বিশ্বের ১৩৩টি দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে তার এই মেধা ও জয় বাউফলের মানুষের জন্য অত্যন্ত গর্ব ও আনন্দের’।

তিনি আরও বলেন, ‘সঠিক দিকনির্দেশনা ও উপযুক্ত সুযোগ পেলে আমাদের গ্রাম-বাংলার সন্তানরাও যে বিশ্বমঞ্চ জয় করতে পারে, হাফেজ জাকারিয়া তা প্রমাণ করেছেন। তার এই অসাধারণ অর্জন আগামী প্রজন্মের শিক্ষার্থী ও হাফেজদের জন্য অনুপ্রেরণার বাতিঘর হয়ে থাকবে। কোরআনের আলো ও নৈতিকতার সুশিক্ষায় আলোকিত সমাজ গঠনে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে ভূমিকা রাখতে হবে’।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ। সংবর্ধনা অনুষ্ঠানের আলোচনা শেষে প্রধান অতিথি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি হাফেজ জাকারিয়ার মাথায় সম্মাননা টুপি পরিয়ে দেন এবং সম্মাননা ক্রেস্ট ও উপহারের নগদ ৫০ হাজার টাকা তুলে দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাউফল সহকারী কমিশনার (ভূমি) সোহাগ মিলু, বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম, বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম।

বক্তারা হাফেজ জাকারিয়ার ভূয়সী প্রশংসা করেন এবং দেশের সুনাম বৃদ্ধিতে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews