1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বিশ্ব ইজতেমায় এসেছেন ৭২ দেশের মুসল্লি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

বিশ্ব ইজতেমায় এসেছেন ৭২ দেশের মুসল্লি

  • প্রকাশিত : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ১৮৯ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: এবার ৫৮তম বিশ্ব ইজতেমায় অংশ নিতে ৭২টি দেশ থেকে ২ হাজার ১৫০ জন মুসল্লি ইতিমধ্যে ময়দানে এসেছেন। দেশ-বিদেশ মিলে বিশ্ব ইজতেমায় অংশ নিতে টঙ্গীর তুরাগ তীরে জড়ো হয়েছে কয়েক লাখ মুসল্লি।

 

শুরায়ী নেজাম (মাওলানা জুবায়ের) অনুসারী মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিদেশি ২ হাজার ১৫০জন ধর্মপ্রাণ মুসল্লি ইজতেমায় অবস্থান নিয়েছেন।

 

এরপর বিদেশি মুসল্লিরা তাদের নিজ নিজ খিত্তায় অবস্থান নেন। তবে বিদেশি মুসল্লিদের সংখ্যা আরও বাড়বে। এসব বিদেশি মেহমানদের জন্য আলাদাভাবে থাকার ব্যবস্থা করা হয়েছে। সেখানেই তাদের বিশেষভাবে ভাবে রান্না বান্না খাওয়া দাওয়া চলছে।

 

শুক্রবার (৩১ জানুয়ারি) বাদ ফজর বয়ান করেন পাকিস্তানের মাওলানা জিয়া উল হক, সকাল ১০ টায় খিত্তায় খিত্তায় তালিমের আমল হয়। বিশ্ব ইজতেমার ময়দানে শুক্রবার দেশের সর্ববৃহৎ জুমার নামাজ অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন মাওলানা জুবায়ের আহমেদ।

 

এর আগে বৃহস্পতিবার বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। প্রথম ও দ্বিতীয় পর্বের ইজতেমার আয়োজক শুরায়ী নেজাম অনুসারীরা। মাওলানা জুবায়ের ও মাওলানা সাদ দুই পক্ষের দ্বন্দ্বে এবছর প্রথমবারের মতো তিন পর্বে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে।

 

প্রথম ও দ্বিতীয় পর্বের ইজতেমায় অংশ নেবেন শুরায়ী নেজাম (মাওলানা জুবায়ের) অনুসারীরা। আগামী ২ ফেব্রুয়ারি সকালে আখেরি মোনাজাতে শেষ হবে প্রথম পর্ব। এরপর ৩ ফেব্রুয়ারি বাদ মাগরিব আরম্ভ হবে দ্বিতীয় পর্ব।

 

এরপর ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতে শেষ হবে দ্বিতীয় পর্ব। ৮ দিন পর আগামী ১৪ ফেব্রুয়ারি শুরু হবে মাওলানা সাদ অনুসারীদের বিশ্ব ইজতেমা। ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ২০২৫ সালের ৫৮তম বিশ্ব ইজতেমা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews