1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বিশ্ব ইজতেমায় চলবে ১১ জোড়া স্পেশাল ট্রেন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৪ অপরাহ্ন

বিশ্ব ইজতেমায় চলবে ১১ জোড়া স্পেশাল ট্রেন

  • প্রকাশিত :প্রকাশিত : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ১১৭ 0 বার সংবাদি দেখেছে
28

নিজস্ব প্রতিবেদক // বিশ্ব ইজতেমা উপলক্ষে মুসল্লীদের সুবিধার্থে ১১ জোড়া স্পেশাল ট্রেন চালানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। মঙ্গলবার রাজধানীর রেল ভবনে রেলমন্ত্রী জিল্লুল হাকিম এ তথ্য জানিয়েছেন। বিশ্ব ইজতেমা প্রথম পর্ব ২-৪ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় পর্ব ৯-১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, মুসল্লীদের ভ্রমণের সুবিধার্থে ১১ জোড়া স্পেশাল ট্রেন চলবে। এর মধ্যে ২ ও ৯ ফেব্রুয়ারি ঢাকা-টঙ্গী-ঢাকা রুটে জুম্মা স্পেশাল-২ নামে এক জোড়া ট্রেন চলাচল করবে। ৩ ও ১০ ফেব্রুয়ারি জামালপুর-টঙ্গী ছুটে স্পেশাল-১ জোড়া ট্রেন চলাচল করবে।

আখেরি মোনাজাতের দিন (৪ ও ১৯ ফেব্রুয়ারি) বিভিন্ন রুটে স্পেশাল ট্রেন চলাচল করবে। ঢাকা-টঙ্গী-ঢাকা রুটে ৫ জোড়া স্পেশাল, টঙ্গী-ময়মনসিংহ-টঙ্গী রুটে ১ জোড়া ও টঙ্গী-টাঙ্গাইল-টঙ্গী রুটে ১টি স্পেশাল ট্রেন। আর ঈশ্বরদী-টঙ্গী-ঈশ্বরদী রুটে ২ জোড়া স্পেশাল ট্রেন চলবে।

ট্রেনের যাত্রাবিরতি

১ ফেব্রুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি এবং ৮ ফেব্রুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি ঢাকা অভিমুখী সকল আন্তঃনগর, মেইল ও কমিউটার ট্রেন টঙ্গী স্টেশনে ৩ (তিন) মিনিট করে থামবে।

আগামী ৪ ও ১১ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের দিন (সুবর্ণ, সোনারবাংলা, কক্সবাজার ও পর্যটক এক্সপ্রেস ব্যাতীত) সকল আন্তঃনগর, মেইল ও কমিউটার ট্রেনসমূহ (আপ ও ডাউন) টঙ্গী স্টেশনে ৩ (তিন) মিনিট করে থামবে।

সকল আন্তঃনগর মেইল/এক্সপ্রেস ও লোকাল ট্রেনে কোচের প্রাপ্যতা এবং যাত্রী চাহিদা অনুযায়ী যথাসম্ভব অতিরিক্ত কোচ সংযোজন করা হবে বলেও জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews