1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদসহ শিকারী আটক - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

বিশ্ব ঐতিহ্য  সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদসহ শিকারী আটক

  • প্রকাশিত : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ৪৭১ 0 বার সংবাদি দেখেছে

এস. এম. সাইফুল ইসলাম কবির, সুন্দরবন থেকে ফিরে // দক্ষিণ-পশ্চিমাঞ্চলেরবিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল মৎস্যভান্ডার নামে খ্যাত বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালি অভয়ারণ্যের সুখপাড়া খালের পাশের বনাঞ্চলে হরিণ শিকারের উদ্দেশ্যে ফাঁদ পেতে বসার সময় মো. আরিফুল ইসলাম দুলাল (৩৫) নামের এক পেশাদার শিকারিকে হাতেনাতে আটক করেছে বন বিভাগের SMART পেট্রোল টিম-২। সোমবার (৩০ জুন) সকাল ৯টা ২০ মিনিটের দিকে কচিখালি অভয়ারণ্যে টহলের অভিযান চালিয়ে ওই শিকারিকে ফাঁদ বসানোর সময় হাতেনাতে আটক করা হয়।

আটক আরিফুল ইসলাম দুলাল বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কোরাইল্যা গ্রামের আব্দুল খালেক (মিলন) ছেলে।

বন বিভাগের কর্মকর্তারা জানান, আটককৃত আসামির কাছ থেকে শিকারের কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ মালামাল জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে শত শত হরিণ শিকারের মালা ফাঁদ, একটি করাত, একটি ধারালো ছুরি, প্রায় ২০০ গজ পলিথিন, ১০০ ফুট প্লাস্টিকের রশি, ১১টি খালি প্লাস্টিকের বস্তা এবং দুটি পাতিল। উদ্ধারকৃত এসব আলামত তাৎক্ষণিকভাবে কচিখালি অভয়ারণ্য কেন্দ্রে হস্তান্তর করা হয়েছে। বন আইন ১৯২৭ (সংশোধিত) এর অধীনে ধৃত শিকারির বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।

অভিযানে নেতৃত্ব দেন SMART পেট্রোল টিম-২ এর দলনেতা ফরেস্টার দিলিপ মজুমদার। তিনি বলেন, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় আমাদের টিম সর্বদা সচেষ্ট। অবৈধ অনুপ্রবেশ ও শিকার কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews