1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে পার্বতীপুরে এক যুবক আটক - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরনাম :
স্কুল ভর্তিতে লটারি বাতিল করা হয়েছে ‘খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম’ মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন, ঈদে যুক্ত হলো রেলবহরে নতুন পরিচয়ে সাংবাদিক বেলাল নারী কর্মীকে ঘিরে মেহেন্দিগঞ্জ পরিবার পরিকল্পনা কার্যালয়ে প্রশাসনিক বিতর্ক যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী শিক্ষাবর্ষে ভর্তি পদ্ধতি নতুনভাবে নির্ধারণ করা হবে: শিক্ষামন্ত্রী

বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে পার্বতীপুরে এক যুবক আটক

  • প্রকাশিত :প্রকাশিত : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮২ 0 বার সংবাদি দেখেছে
61

রুকুনুজ্জামান, পার্বতীপুর প্রতিনিধি // বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে দিনাজপুরের পার্বতীপুরে মহিবুল ইসলাম (২৫) নামে এক যুবকক আটক।

জানা গেছে, শুক্রবার (১৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিতব্য বিসিএস পরীক্ষার প্রশ্ন পত্র ফাঁস হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার ছায়া তদন্তে নামে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। বিষয়টি বুঝতে পেরে গাঁ ঢাকা দেয় অভিযুক্ত যুবক মহিবুল। পরে বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেন যোগে পার্বতীপুরে বাড়ির উদ্দেশ্যে রওনা হন তিনি। তথ্য প্রযুক্তির সহযোগিতায় মহিবুলের ট্রেন যাত্রার বিষয়টি জানতে পেয়ে গোয়েন্দা পুলিশের সদস্যরা ট্রেনে থাকা রেল পুলিশের সহযোগিতায় তাকে শনাক্তের পর নিশ্চিত হয়ে দিনাজপুর জেলা গোয়েন্দা পুলিশের একটি দল বিরামপুর রেল স্টেশন থেকে ট্রেনে উঠে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় পার্বতীপুর স্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটকৃত ব্যাক্তি পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের উত্তর আটরাই গ্রামের হাদী উজ্জামানের ছেলে। মহিবুলের বাবা পেশায় একজন ফল ব্যবসায়ী। তিন ভাই ও দুই বোনের মধ্যে তিনি ৩ নম্বর। ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত ছিলেন তিনি।

দিনাজপুর জেলা গোয়েন্দা পুলিশ ( ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) রফিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতেই আটক মহিবুলকে ডিএমপি ডিবি পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews