
গৌরনদী প্রতিনিধি // বিএনপি চেয়ারপারর্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জেলার গৌরনদী উপজেলার সাউদেরখাল শুক্রবার সন্ধ্যায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বার্থী ইউনিয়ন কৃষক দলের আয়োজনে শুক্রবার সন্ধ্যায় সাউদেরখাল কেন্দ্রীয় জামে মসজিদে বিশেষ প্রার্থনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্থী ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবুল হোসেন মিঞা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম কাজল, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব চুন্নু সরদার, সাবেক ছাএ নেতা হাকিম সিকদার সহ অন্যান্য নেতৃবৃন্দ।