1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বেতাগীতে ইউপি সদস্যকে কুপিয়ে জখমের অভিযোগ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

বেতাগীতে ইউপি সদস্যকে কুপিয়ে জখমের অভিযোগ

  • প্রকাশিত : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ২১৩ 0 বার সংবাদি দেখেছে

স্টাফ রিপোর্টার // বরগুনা জেলার বেতাগী থানাধীন কাজিরাবাদ ইউনিয়নের কুমার খালি গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে ইউপি সদস্যকে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর ১২ টায় কুমারখালী বাজার গাবুয়া রোড সংলগ্ন এ হামলার ঘটনা ঘটে। আহত সুমন কুমার রায় (৪৫) হলেন ২ নং ওয়ার্ড ইউপি সদস্য ওই গ্রামের বাসিন্দা সুবাস চন্দ্র রায় এর ছেলে। বর্তমানে তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত সুমন কুমার রায় জানান কয়েক বছর যাবত স্বদেশ কুমার রায় সুব্রতর সাথে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল ও ইউপি নির্বাচনে সুমনের কুমার রায় এর কাছে হেরে ভাড়াটে সন্ত্রাসী দিয়ে বহুবার সুমনকে হত্যার পায়তারা করে আসছিল। তারই সূত্র ধরে ঘটনার দিন সুমন কুমার রায় অফিস থেকে বাসায় ফিরে তার ছেলের আবদার মেটাতে দোকানের কলার কেনার উদ্দেশ্যে গেলে পিছন থেকে স্বদেশ কুমার রায় সুব্রতর ইন্দ্রনে আবু সালে, জসিম গাজী, শুভ রায়, সোহেল মেম্বার, সোনা মোল্লা, কাসেম মোল্লা, সুনীল, আ: বারেক, মনির ডিলার সহ ৩/৪ জন মিলে হত্যার উদ্দেশ্যে চাইনিজ কুড়াল, রান্দা, রড, জিয়াই পাইপ ও লাঠিসোটা দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। তার ডাক চিৎকার শুনে স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে চান্দুখালি বাজারে প্রাথমিক চিকিৎসা নিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আরো জানা যায় স্বদেশকুমার রায় সুব্রত ওই গ্রামে বিভিন্ন চাঁদাবাজি ও হত্যা মামলার সাথে জড়িত রয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে আহতদের স্বজনরা জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews