
স্টাফ রিপোর্টার // বরগুনা জেলার বেতাগী থানাধীন গাবুয়া ফুলতলা গ্রামে জমি জমা বিরোধে গৃহবধূকে পিটিয়ে গুরুতর যখম করেছে প্রতিপক্ষরা। সোমবার (২৪ মার্চ) বিকেল আনুমানিক সাড়ে ৩ টায় নিজ ঘরের সামনে এ হামলার ঘটনা ঘটে। আহত তাসলিমা (৩৫) হলেন ওই গ্রামের বাসিন্দা মোস্তফা হাওলাদার এর স্ত্রী। আহত তাসলিমা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত তাসলিমা জানান তাদের পৈতিক সম্পত্তি থেকে ৪ করা জমি জোরপূর্বক হাবিব খান জোর জবস্তি দখল করে রাখে, তা নিয়ে বহুবার সালিশ মীমাংসা হলে সালিশ দারগন হাবিব খানকে জমি ছেড়ে দিতে বলে কিন্তু হাবিব খান সালিশ মীমাংসা তোয়াক্কা না করে ওই জমিতে মাটি কেটে ঘর নির্মাণ করে এতে বাধা প্রদান করিলে ক্ষিপ্ত হয়ে হাবিব খান, মনির খান, মেহরাব খান, মুন্নি বেগম সহ ২/৩ জন মিলে হত্যার উদ্দেশ্য রড, ইট ও দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে গুরুতর যখম করে। তার ডাক চিৎকার শুনে স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে বেতাগী স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে। তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। আরো জানা যায় তাসলিমার বাবা জমির বিষয়ে হাবিব খানের সাথে কথা বলতে গেলে তাকেও মারধর করে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে আহত সূত্রে জানাজায়।