1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বেনজীরের আরও সম্পদের খোঁজ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বেনজীরের আরও সম্পদের খোঁজ

  • প্রকাশিত : সোমবার, ৩ জুন, ২০২৪
  • ১৭০ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিনিধি // সাবেক পুলিশ প্রধান (আইজিপি) বেনজীর আহমেদ শুধু গোপালগঞ্জেই নয়, ক্ষমতার অপব্যবহার করে মাদারীপুরেও সম্পদের পাহাড় গড়েছেন। আর এই সম্পদ পাহারা দিতে দায়িত্বে থাকাকালে নিজের পছন্দমতো অফিসার পদায়ন করতেন তিনি। তাদের দিয়েই ভয়ভীতি দেখিয়ে কয়েকশ বিঘা জমি নামমাত্র মূল্যে কিনেছেন স্ত্রীর নামে।

জানা গেছে, অবসরে যাওয়ার আগে গোপালগঞ্জ ও মাদারীপুরের সীমানাবর্তী রাজৈর উপজেলায় স্ত্রী জিশান মীর্জার নামে ২৭৬ বিঘা জমি কিনেছেন বেনজীর আহমেদ। এক সময়ের প্রভাবশালী পুলিশের সাবেক এ আইজিপি ও র‌্যাবের সাবেক মহাপরিচালক স্ত্রীর নামে মাত্র দুই বছরে এ সম্পত্তি কিনেছেন। জমিগুলো মাদারীপুরের রাজৈর উপজেলার সাতপাড় গ্রামের ডুমুরিয়া মৌজায়।

আইজিপি থাকা অবস্থায় ২০২১ ও ২০২২ সালের বিভিন্ন সময়ে ১১৩টি দলিলে এসব জমি কেনা হয়েছে। দলিলে এসব সম্পত্তির মূল্য দেখানো হয়েছে মোট ১০ কোটি ২২ লাখ টাকা। হিসাব করে দেখা যায়, বিঘা প্রতি জমির দাম পড়েছে ৩ লাখ ৭৯ হাজার টাকা। অথচ বাজার মূল্য এর চেয়েও কয়েক গুণ বেশি। তবে গণমাধ্যমে বেনজীর আহমেদের নানা অনিয়ম এবং দুর্নীতির সংবাদ প্রকাশের পর মুখ খুলতে সাহস করেছেন অনেকেই।

স্থানীয় বাসিন্দা ও জমির মালিকদের অভিযোগ, রাজৈর উপজেলার কদমবাড়ি ইউনিয়নের সাতপাড় গ্রামের ডুমুরিয়া মৌজা, নটাখোলা ও বড়খোলা এলাকার ফসলি জমি জোরপূর্বক কিনে নেন বেনজীর আহমেদ। তারা আরও জানান, পুলিশের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তৈয়ব আলী নামে এক ব্যক্তির মাধ্যমেই সব জমি কেনাবেচা হয়েছে। রাজৈরে ১১৩টি দলিলে ২৭৬ বিঘা এবং শিবচর ঠেঙ্গামারা মৌজায় ২০১৫ সালে ৫ কাঠা জমি কিনেন বেনজীর আহমেদ।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২৭৬ বিঘা জমির অধিকাংশ জমিই বেনজীর আহমেদ ক্ষমতার অপব্যবহার করে কিনেছেন। যারা জমি বিক্রি করতে চাননি তাদের বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখানো হয়েছে। কেউ জমি লিখে দিতে না চাইলে নির্যাতনের শিকার হয়েছেন বলেও অভিযোগও উঠেছে। অবসরে যাওয়ার আগে মাত্র ৫৯৪ দিনে এই ২৭৬ বিঘা জমি কেনা হয়েছে বেনজীর আহদের স্ত্রী জিশান মির্জার নামে।

এ ব্যাপারে মাদারীপুর আদালতের আইনজীবী অ্যাডভোকেট গোলাম কিবরিয়া বলেন, জোরপূর্বক কারও সম্পত্তি লিখে নেয়া ফৌজদারি অপরাধ। ভুক্তভোগীরা চাইলে মামলা করতে পারেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews