1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বেনাপোল দিয়ে ভারতে গেল যত কেজি ইলিশ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

বেনাপোল দিয়ে ভারতে গেল যত কেজি ইলিশ

  • প্রকাশিত : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ২৪৪ 0 বার সংবাদি দেখেছে
অনলাইন ডেস্ক // গত ১১ দিনে বেনাপোল বন্দরে দিয়ে ৫ লাখ ৩২ হাজার কেজি ইলিশ ভারতে রপ্তানি হয়েছে। ২০টি রপ্তানিকারক প্রতিষ্ঠান ১৬৮টি ট্রাকে করে এই ইলিশের চালান ভারতে পাঠায়।

দুর্গাপূজা উপলক্ষে ২৪ লাখ ২০ হাজার কেজি ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়। মোট ৪৯টি প্রতিষ্ঠানকে ১২ অক্টোবরের মধ্যে ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়।

বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা মাসুদুর রহমান জানান, সবশেষ গতকাল শনিবার রাতে ১১টি ট্রাকে করে ৩৬ হাজার কেজি ইলিশ ভারতে রপ্তানি হয়েছে। গত ২৬ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত ১১ দিনে শুধু বেনাপোল দিয়ে ৫ লাখ ৩২ হাজার কেজি ইলিশ ভারতে রপ্তানি হয়েছে।

প্রতিকেজি ইলিশ রপ্তানি হয়েছে ১০ মার্কিন ডলারে, যা বাংলাদেশি টাকায় প্রায় ১ হাজার ১৮০। যেখানে মোট ডলার আসে ৫৩ লাখ ২০ হাজার। যা বাংলাদেশি টাকায় ৬২ কোটি ৭৭ লাখ ৬০ হাজার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews