1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বেপরোয়া ট্রাকের ধাক্কায় প্রাণ গেল স্কুল শিক্ষিকার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

বেপরোয়া ট্রাকের ধাক্কায় প্রাণ গেল স্কুল শিক্ষিকার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৬ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ফারজানা ইয়াসমিন শিল্পী (৪৬) নামের এক স্কুল শিক্ষিকার। বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলা সদরের বটতলী এলাকায় এ দুর্ঘটনার ঘটনা ঘটে।

ওই স্কুল শিক্ষিকা বাঞ্ছারামপুর এস এম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি বাঞ্ছারামপুর উপজেলার খোশকান্দি গ্রামের গ্রামের মৃত মোহাম্মদ শাজাহান আলমের স্ত্রী। নিহত ফারজানা ইয়াসমিন শিল্পী দুই সন্তানের জননী।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার রাতে ওই শিক্ষিকা তার এক আত্মীয়র সঙ্গে মোটরসাইকেলে করে উজানচর থেকে বাঞ্ছারামপুর আসার পথে হোমনা সড়কের বটতলী মোড়ে আসলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকে ধাক্কা লাগে।

এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন শিক্ষিকা ফারহানা শিল্পী। এ সময় তাকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর থেকেই ঘাতক ট্রাকের ড্রাইভার পালাতক রয়েছেন। ট্রাকটি বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশের হেফাজতে রয়েছে।

নিহতের মামা বাঞ্ছারামপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ অপু বলেন, রাতে এক আত্মীয়ের সঙ্গে মোটরসাইকেলে করে উজানচর থেকে বাঞ্ছারামপুরে ফেরার পথে বটতলী মোড়ে বেপরোয়া গতির ট্রাকের সাথে ধাক্কা লেগে আমার ভাগনি ছিটকে পড়ে আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তা দুই ছেলে রয়েছেন।

এ বিষয়ে বাঞ্ছারামপুর সরকারি এস এম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমান বলেন, আমি শুনেছি ফারজানা ইয়াসমিন শিল্পী বাড়ি ফেরার পথে বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন। বিষয়টি অত্যন্ত মর্মান্তিক। আমাদের বিদ্যালয় তার মতো একজন মেধাবী শিক্ষককে হারিয়ে গভীর শোকাহত।

এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোরশেদুল আলম চৌধুরী বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। তারা বিনা ময়নাতদন্তের জন্য আবেদন করেছে। মরদেহ নিহতের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews