1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বেরোবির সাবেক ভিসি নাজমুল আহসান কলিমউল্লাহ গ্রেপ্তার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন

বেরোবির সাবেক ভিসি নাজমুল আহসান কলিমউল্লাহ গ্রেপ্তার

  • প্রকাশিত :প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ২৬৯ 0 বার সংবাদি দেখেছে
131
অনলাইন ডেস্ক // দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক ভিসি ড. নাজমুল আহসান কলিমউল্লাহকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। আজ বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুর্নীতির অভিযোগে দুদক কর্তৃক তদন্তাধীন একটি মামলায় দুদকের রিকোজিশন ছিল। সেটির ভিত্তিতে মোহাম্মদপুরে নিজ বাসা থেকে নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে।

দুদকের কাছে বেরোবির সাবেক ভিসিকে হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-কমিশনার।

এর আগে চলতি বছরের ১৮ জুন জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদের (জানিপপ) চেয়ারম্যান ড. নাজমুল আহসান কলিমউল্লাহর বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

উল্লেখ্য, নাজমুল আহসান কলিমউল্লাহর বিরুদ্ধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে অনুষ্ঠিত নির্বাচনগুলোর বৈধতা দেওয়ার অভিযোগ রয়েছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব গ্রহণের পর থেকেই নানা আলোচনা-সমালোচনার জন্ম দেন তিনি।অনলাইনে তার রাত ৩টায় ক্লাস নেওয়ার ঘটনা নিয়ে ব্যাপক সমালোচনা হয়।

এ ছাড়া কলিমউল্লাহ অভিনীত একটি চলচ্চিত্রের দৃশ্যও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews