1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৫৮ সদস্যের কমিটি ঘোষণা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরনাম :
স্কুল ভর্তিতে লটারি বাতিল করা হয়েছে ‘খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম’ মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন, ঈদে যুক্ত হলো রেলবহরে নতুন পরিচয়ে সাংবাদিক বেলাল নারী কর্মীকে ঘিরে মেহেন্দিগঞ্জ পরিবার পরিকল্পনা কার্যালয়ে প্রশাসনিক বিতর্ক যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী শিক্ষাবর্ষে ভর্তি পদ্ধতি নতুনভাবে নির্ধারণ করা হবে: শিক্ষামন্ত্রী

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৫৮ সদস্যের কমিটি ঘোষণা

  • প্রকাশিত :প্রকাশিত : শনিবার, ৩ আগস্ট, ২০২৪
  • ১৩০ 0 বার সংবাদি দেখেছে
49
অনলাইন ডেস্ক // সমন্বয়ক এবং সহ-সমন্বয়ক মিলিয়ে ১৫৮ জন সদস্যের নতুন কমিটি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সেই সঙ্গে সমন্বয়ক কমিটি বর্ধিত করা হবে বলেও জানানো হয়েছে।

আজ শনিবার সমন্বয়ক রিফাত রশিদ এক ফেসবুক বার্তায় এই কমিটি প্রকাশ করেন।

রিফাত রশিদ তার ফেসবুক পোস্টে লেখেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নির্মমভাবে চালানো গণহত্যার বিচার, দায়ীদের পদত্যাগ এবং গ্রেপ্তারকারীদের মুক্তির দাবিতে সারাদেশে আন্দোলনরত শিক্ষার্থী প্রতিনিধিদের নিয়ে ১৫৮ সদস্য বিশিষ্ট সমন্বয়ক টিম গঠন করা হলো।’

রিফাতের প্রকাশিত বার্তায় দেখা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রকাশিত কমিটিতে সমন্বয়ক রয়েছেন ৪৯ জন। আর সহ-সমন্বয়ক রয়েছেন ১০৯ জন। সমন্বয়ক কমিটিতে যাদের নাম রয়েছে তারা সকলেই ঢাকাসহ দেশের প্রথমসারির সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এতে ১নং সমন্বয়ক হিসেবে রয়েছেন নাহিদ ইসলাম। এরপর রয়েছে সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, আসিফ মাহমুদ, মো. মাহিন সরকার ও আব্দুল কাদেরের নাম। এরপর পর্যায়ক্রমে রয়েছে অন্য সমন্বয়কদের নাম।

এর আগে, গত বৃহস্পতিবার সারাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়, কলেজ এবং জেলা শহরে সমন্বয়ক কমিটি গঠন করার ঘোষণা দিয়েছিলেন সমন্বয়ক আব্দুল কাদের। সেদিন বেশকিছু কলেজ এবং জেলা শহরের সমন্বয়ক কমিটি ঘোষণা করেছিলেন তিনি।

উল্লেখ্য, গত ৮ জুলাই সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে আন্দোলন সমন্বয়ের উদ্দেশ্যে ৬৫ সদস্যবিশিষ্ট সমন্বয়ক কমিটি প্রকাশ করেছিলেন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থীরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews