1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বৈষম্যবিরোধী নেতা পরিচয়ে চাঁদা দাবি, ৮ জনকে পুলিশে সোপর্দ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরনাম :
স্কুল ভর্তিতে লটারি বাতিল করা হয়েছে ‘খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম’ মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন, ঈদে যুক্ত হলো রেলবহরে নতুন পরিচয়ে সাংবাদিক বেলাল নারী কর্মীকে ঘিরে মেহেন্দিগঞ্জ পরিবার পরিকল্পনা কার্যালয়ে প্রশাসনিক বিতর্ক যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী শিক্ষাবর্ষে ভর্তি পদ্ধতি নতুনভাবে নির্ধারণ করা হবে: শিক্ষামন্ত্রী

বৈষম্যবিরোধী নেতা পরিচয়ে চাঁদা দাবি, ৮ জনকে পুলিশে সোপর্দ

  • প্রকাশিত :প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ৭৭ 0 বার সংবাদি দেখেছে
35

নিজস্ব প্রতিবেদক // খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা পরিচয়ে চাঁদা নিতে এসে পুলিশের কাছে আটক হয়েছেন ৮ যুবক। বুধবার (১৪ মে) রাত আনুমানিক দশটার দিকে নগরীর খালিশপুরে এ ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, খুলনার খালিশপুর থানাধীন ৯নং ওয়ার্ড বাস্তুহারা কলোনির বাসিন্দা বাপ্পির কাছে একই এলাকার দুর্বার সংঘ ক্লাব এলাকার বাসিন্দা আবু বক্কর সিদ্দিকীর ছেলে রায়হান নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নগর যুগ্ম সম্পাদক পরিচয় দেন।

তিনি সঙ্গে আরও ৮ জন যুবককে নিয়ে রাত সাড়ে ৯টার দিকে বাড়িতে প্রবেশ করে চাঁদা দাবি করেন। এসময় রায়হানসহ উপস্থিত আরও কয়েকজন যুবক বাপ্পিকে পতিত সরকারের দোসর বলেন ও ৩ লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলেও হুমকি দেন।

পরে এলাকাবাসী এ ঘটনা জানতে পেরে তাদের ধাওয়া দেয়। রায়হানের সঙ্গে থাকা কয়েকজন যুবক পালিয়ে যান। এক পর্যায়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে রায়হানসহ ৮ জনকে আটক করে থানায় নিয়ে আসে।বাপ্পি জানান, রাত আনুমানিক দশটার দিকে কয়েকজন যুবক এসে আমাকে আওয়ামী লীগের দোসর বলতে থাকে, চাঁদা চায়। কিন্তু টাকা দিতে অস্বীকৃতি জানালে সেখানে চিৎকার চেঁচামেচি হয়। এসময় এলাকাবাসী একত্রিত হয়ে তাদের আটকে পুলিশে সোপর্দ করে।

খালিশপুর থানার এসআই সোবহান জানান, রাতে বাস্তুহারা কলোনির ২নং রোডের একটি বাড়িতে গন্ডগোল হয়েছে জানতে পেরে সেখানে যান তিনি। সেখানে গিয়ে বিস্তারিত জেনে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে ৮ জনকে থানায় নিয়ে আসেন। তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযোগকারী মামলা দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews