1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ব্যাবসায়ীর লিঙ্গ কেটে হত্যা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

ব্যাবসায়ীর লিঙ্গ কেটে হত্যা

  • প্রকাশিত : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩৮ 0 বার সংবাদি দেখেছে

নরসিংদী প্রতিনিধি // নরসিংদীর শিবপুরে এক পোলট্রি ফিড ব্যবসায়ীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার দিবাগত রাত ১টার দিকে উপজেলার মাছিমপুর ইউনিয়নের দত্তেরগাঁও মধ্যপাড়া গ্রামের মোরশেদ ফকিরের বাড়ির ওঠানে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ী দৌলত হোসেন খান (৫২) মধ্যপাড়া গ্রামের মৃত সামসুল ইসলাম খান আরজুর ছেলে। এ ঘটনায় এক জনকে আটক করা হয়েছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ৭/৮ জন চোর রাতের আঁধারে নিহত পোল্টি ফিড ব্যাবসায়ী দৌলত হোসেন খানের গাড়ির ব্যাটারি চুরি করতে আসে। ঘটনাটি আঁচ করতে পেরে পোল্টি ফার্মের দুই কর্মচারীকে নিয়ে ঘর থেকে বের হন। বাড়ি থেকে ১০০ গজ দূরে মোরশেদ ফকিরের বাড়ির পাশে গেলেই পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা দুবৃত্ত্বরা দৌলত হোসেন খানের উপর হামলা চালায়।

হত্যাকারীরা কুপিয়ে মৃতের বুকের পাঁজর, হাত-পা ও পিঠ আলগা করে দেয় এবং লিঙ্গ কেটে ফেলে। নিহত দৌলত হোসেন খানের আর্তচিৎকারে আশপাশের বাড়ির মানুষ এগিয়ে আসার চেষ্টা করলে তাদের প্রাণে মেরে ফেলার হুমকি দেয় হত্যাকারীরা। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে খবর পেয়ে সকালে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।

শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ আফজালুর রহমান জানান, খুনি যেই হোক তাদের তদন্তের মাধ্যমে খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews