1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ভক্তের ডাকে সাড়া দেয়নি ভগবান, মন্দিরে বোমা হামলা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বিসিসি’র ২৪ নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু বৃহস্পতিবার, প্রস্তুতি সভা অনুষ্ঠিত উজিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের

ভক্তের ডাকে সাড়া দেয়নি ভগবান, মন্দিরে বোমা হামলা

  • প্রকাশিত : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ২১৭ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // দেবতার কাছে প্রার্থনা জানানোর জন্য অনেকেই মন্দিরে যান। ভক্তিভরে প্রণাম করেন ঠাকুরকে। কিন্তু দেবতা সাড়া দিলেন কিনা সেটি কিছুতেই বুঝতে পারছিলেন না এক ভক্ত। ভারতের চেন্নাইয়ের বাসিন্দা ওই ব্যক্তিও মন্দিরে গিয়ে ভগবানের কাছে প্রার্থনা করেন। কিন্তু ভগবান তার ডাকে সাড়া দিচ্ছেন না বলে তার মনে হয়েছিল। এর পর তিনি মন্দির লক্ষ্য করে পেট্রল বোমা ছোড়েন বলে অভিযোগ।

এর পর পুলিশ ওই যুবককে গ্রেফতার করে। তার নাম জে মুরলী কৃষ্ণন। বয়স ৩৯ বছর। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, ওই ব্যক্তি মদ্যপ অবস্থায় ছিল। সেই মদের নেশায় চূড় হয়ে তিনি এই কাণ্ড ঘটিয়েছেন। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, পুলিশ ওই যুবককে জেরা করেছে। সে পুলিশকে জানিয়েছে, বারবার ভগবানের কাছে প্রার্থনা করেছি। কিন্তু কিছুতেই আমার ডাকে সাড়া দিচ্ছেন না ঠাকুর। এর পরই বোমা মেরেছি। পুলিশ এ ঘটনায় নির্দিষ্ট মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। এ ঘটনায় আর কেউ জড়িত কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু ঠিক কী হয়েছিল ঘটনাটি?

প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, ওই ব্যক্তি স্থানীয়, এলাকাতেই থাকেন। মাঝেমধ্যেই তিনি মন্দিরে যান। সেদিনও তিনি মন্দিরে গিয়েছিলেন। এর পর ঠাকুরের কাছে প্রার্থনা করে। কিন্তু তার মনে হয়েছিল ঠাকুর তার ডাকে সাড়া দিচ্ছে না। এর পরই সে মন্দির লক্ষ্য করে বোমা ছুড়তে থাকে। তবে পুলিশ এ ঘটনায় হস্তক্ষেপ করেছে। তাকে গ্রেফতার করা হয়। মনে করা হচ্ছে, মদের নেশায় সে এই কাণ্ড ঘটিয়েছে। তবে বোমা ছুডলেও হতাহত বা মন্দিরের কোনো সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews