
ফরিদপুর প্রতিনিধি // ফরিদপুরে একটি বহুতল ভবন লাফিয়ে পড়ে ডা. ফিরোজা বেগম (৫৫) নামে এক চিকিৎসকের মৃত্যু। সোমবার বেলা ১১টার দিকে জেলা শহরের ঝিলটুলী এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহটি উদ্ধার করে।
নিহত ফিরোজা বেগম ফরিদপুরের ডা. জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতালের চিকিৎসক ডা. নিরঞ্জন কুমার দাসের স্ত্রী।
স্থানীয়রা জানায়, বেলা ১১টার দিকে নিজ অ্যাপার্টমেন্ট থেকে ভবনের ছাদে যান ফিরোজা বেগম। এরপর সেখান থেকে লাফিয়ে পড়ে তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান বলেন, খবর পেয়ে কোতয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। ফিরোজা বেগম দীর্ঘদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। বিষয়টি যাচাই-বাছাই করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।