1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ভাঙ্গায় বাসের ধাক্কায় ইজিবাইকের ৪ যাত্রী নিহত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

ভাঙ্গায় বাসের ধাক্কায় ইজিবাইকের ৪ যাত্রী নিহত

  • প্রকাশিত : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৭১ 0 বার সংবাদি দেখেছে
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি // ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন।

শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার কৈডুবি সদরদী রেলক্রসিং সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আক্তার হোসেন।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। তবে নিহত চারজন ইজিবাইকের যাত্রী। দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালাচ্ছে এবং নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা করছে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন জানান, মডার্ন পরিবহনের একটি বাস টেকেরহাট থেকে ঢাকাগামী একটি ইজিবাইককে চাপা দিলে ঘটনাস্থলে তিনজন ও হাসপাতাল নেওয়ার পথে একজন মারা যান। গাড়িটি আটক করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews