1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ভাতিজার হাত ধরে পালালেন চাচি! - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন

ভাতিজার হাত ধরে পালালেন চাচি!

  • প্রকাশিত :প্রকাশিত : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ৭১ 0 বার সংবাদি দেখেছে
30

নিজস্ব প্রতিবেদক // ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ভাতিজার হাত ধরে পালালেন চাচি। এমন চাঞ্চল্যকর ঘটনায় এলাকায় চায়ের দোকান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।

উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের হায়দরনগর গ্রামে এমন ঘটনা ঘটেছে। থানায় অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হায়দরনগর গ্রামের মো. হাসানের ছেলে মো. মাহবুব হাসান আড়াই বছর আগে পার্শ্ববর্তী আশ্রাফবাদ গ্রামের আফরোজাকে পারিবারিকভাবে বিয়ে করেন।

তিনি গত এক যুগ ধরে বাঞ্ছারামপুরে একটি বেসরকারি বিমা কোম্পানিতে কর্মরত। স্বামী অফিসে থাকার সুযোগে মাহবুবের আপন চাচাতো ভাই আব্দুল হকের ছেলে ট্রলিচালক রিফাতের (১৫) সঙ্গে আফরোজার (২১) প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

চাচি-ভাতিজার দীর্ঘদিনের সম্পর্ক বাস্তবে রূপ দিতে গত ২ মার্চ রমজানের দ্বিতীয় দিন ইফতারের পর স্বামীর জমানো নগদ ৩ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণ নিয়ে রিফাতের হাত ধরে উধাও হয়েছেন আফরোজা।

স্বামীর অভিযোগ, আড়াই বছরের দাম্পত্য জীবনে কোনো কিছুর ঘাটতি ছিল না তার স্ত্রীর জন্য। কিন্তু আমার ৩ লাখ টাকা, বিভিন্ন গুরুত্বপূর্ণ দলিল ও ৫ ভরি স্বর্ণালংকার নিয়ে সে পালিয়ে গেছে।

এমন স্ত্রী চাই না, শুধু আমার টাকা ও স্বর্ণ ফেরত চাই। এজন্য এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সালিশ ডাকলেও মেয়ের পরিবারের কেউ তাতে উপস্থিত হয়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করতে আফরোজার মা নাছিমা বেগমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, কী মেয়ে পেটে ধরেছি! এমন মেয়েকে নিয়ে আর প্রশ্ন করবেন না।

ভাতিজা রিফাত ও চাচির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও ফোন বন্ধ পাওয়া যায়। বাঞ্চারামপুর থানা পুলিশ জানিয়েছে, তারা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews