1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ভাতিজীকে ধর্ষণের অভিযোগে চাচার বিরুদ্ধে মামলা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালে ভ্যানচালককে কুপিয়ে হত্যা ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, এক দিনে হাসপাতালে ৭৯০ পাটগ্রামে জমি দখল করে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে বাড়িতে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ দস্যুমুক্ত সুন্দরবনে ফের দস্যু তৎপরতার শঙ্কা মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা—বাধা রেলপথ রামপালে ডেঙ্গুর বাড়তি সংক্রমণ নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা ছয়জন গ্রেপ্তার  অভিনয় ছেড়ে দিতে চেয়েও ছাড়েননি সামান্থা

ভাতিজীকে ধর্ষণের অভিযোগে চাচার বিরুদ্ধে মামলা

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ২৭ 0 বার সংবাদি দেখেছে

গৌরনদী প্রতিনিধি // দশ বছর বয়সের ভাতিজীকে জোরপূর্বক ধর্ষনের অভিযোগে একই বাড়ির চাচাতো চাচা হারুন কবিরাজের (৬০) বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত চাচা পলাতক রয়েছে। ধর্ষিতার বাবা বাদি হয়ে মামলাটি দায়ের করেছেন। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার পশ্চিম শরিফাবাদ গ্রামের। অভিযুক্ত হারুন কবিরাজ ওই গ্রামের মৃত তাহের কবিরাজে ছেলে। মামলা ও ভুক্তভোগী শিশুর পরিবারের বরাত দিয়ে মঙ্গলবার দুপুরে গৌরনদী মডেল থানার এসআই ফিরোজ আলম জানিয়েছেন, একই বাড়ির চাচাতো চাচা হারুন কবিরাজের দোকানে গত ১৫ আগস্ট বিস্কুট ও চিপস ক্রয় করতে যায় ভুক্তভোগি শিশু। এসময় ওই শিশুকে ফুসলিয়ে দোকানের পিছনের একটি বাগানের মধ্যে নিয়ে ধর্ষন করে অভিযুক্ত হারুন। তিনি আরও জানান, এ ঘটনায় নির্যাতিতা শিশুর বাবা বাদি হয়ে সোমবার (২৪ আগস্ট) দিবাগত রাতে বাদি হয়ে থানায় মামলা দায়েরের পর শিশুকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান শুরু করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews